
এই তো গত নভেম্বরের কথা। বাংলাদেশের বিপক্ষে খেলতে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে এসে ভারতীয় দলের সঙ্গে এসেছিলেন রায়ান উইলিয়ামস। ভারতীয় নাগরিকত্ব, পাসপোর্ট সবই ছিল তাঁর। কিন্তু ফিফার অনুমোদন না পাওয়ায় খেলতে পারেননি তিনি। সেই উইলিয়ামস ভারতের হয়ে অভিষেকেই আলোড়ন তুলেছেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছে ভারত-হংকং। ভারতের কোচ খালিদ জামিল খেলিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী উইলিয়ামসকে। ভারতের জার্সিতে উইলিয়ামসের অভিষেক হয়েছে মনে রাখার মতো। হংকংকে ২-১ গোলে হারিয়ে সান্ত্বনার জয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ হয়েছে। উইলিয়ামসের খেলা যাঁরা দেখেছেন, তাঁরা হয়তো টাইমমেশিনে চড়ে চলে গেছেন এক বছর আগে। গত বছর শিলংয়ে বাংলাদেশের হয়ে অভিষেকে নজর কেড়েছিলেন হামজা চৌধুরী। বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হলেও যেভাবে স্বাগতিকদের বোতলবন্দী করেছিলেন হামজা, তা প্রশংসা করার মতোই।
হংকংয়ের বিপক্ষে গতকাল কোচির গ্যালারিতে ৪ মিনিটেই শুরু হয় বাঁধভাঙা উদযাপন। লালিয়ানজুয়ালা ছাংতে এবং মানভীর সিংয়ের নিজেদের মধ্যে পাস আদান-প্রদান করেন। বক্সের ভেতরে ভেসে আসা ক্রস রিসিভ করে প্রথম টাচেই গোল করেন উইলিয়ামস। ভারতের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রথম গোলটা তাঁর আজীবন মনে থাকারই কথা। ভারতীয় ফুটবল ফেডারেশন নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে উইলিয়ামসকে সতীর্থদের অভিনন্দন জানানোর ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লেখা, ‘কোচি। এটা আপনাদের জন্য।’
২০২৩ সালে ভারতীয় ফুটবল সার্কিটে আসেন উইলিয়ামস। কিন্তু অভিষেক হতে হতে লেগে গেল ৩ বছর। মা ভারতীয় বংশোদ্ভূত হওয়াতেই ভারতের নীল জার্সি পরার সুযোগ পেয়েছেন তিনি।ভারতের হয়ে ১০ নম্বর জার্সি পরে গতকাল অস্ট্রেলিয়াপ্রবাসী ফুটবলারের অভিষেক হয়েছে। হংকংয়ের বিপক্ষে স্বাগতিকদের দ্বিতীয় গোল এসেছে ৫০ মিনিটে। রাহুল ভেকের লম্বা থ্রো থেকে গোলটি করেন ডিফেন্ডার আকাশ মিশ্র। আন্তর্জাতিক ফুটবলে এটা আকাশের প্রথম গোল।
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলে হামজা বাংলাদেশ দলের নজরে আসেন ৫-৬ বছর আগেই। লেস্টার সিটির হয়ে এফএ কাপ, কমিউনিটি শিল্ড, কারাবাও কাপের শিরোপা জিতেছেন। বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড, শেফিল্ড ইউনাইটেডের হয়ে ধারেও খেলেছেন। বাংলাদেশি পাসপোর্ট, ফিফার অনুমোদনসহ আনুষ্ঠানিকতা শেষে গত বছর বাংলাদেশের জার্সি পরার সুযোগ পান হামজা। এক বছরে চারটি গোল করেছেন। কখনো হেডে কখনোবা বাইসাইকেল কিকে গোল করে হইচই ফেলে দিয়েছেন। উইলিয়ামসের তো কেবল শুরু। ভারতকে কতটুকু কী দিতে পারবেন অস্ট্রেলিয়াপ্রবাসী এই ফুটবলার, সেটা সময়ই বলে দেবে।
৩২ বছর বয়সী উইলিয়ামসের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০১৯ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন। ২০২৩ সাল থেকে খেলছেন বেঙ্গালুরু এফসিতে। ভারতের এই ক্লাবের হয়ে ৫২ ম্য়াচে ১৪ গোল করেছেন তিনি।
৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মূলপর্বে উঠেছে সিঙ্গাপুর। ৮, ৫ ও ৫ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে হংকং, বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ-ভারত দুই দলের পয়েন্ট, গোল ব্যবধান একই থাকলেও এগিয়ে রয়েছে বাংলাদেশ। গত বছরের নভেম্বরে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। কখনো কখনো পাকিস্তান ফিরলেও লাগামটা থাকছে বাংলাদেশের হাতেই। এবার সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের জয় কেবল সময়ের অপেক্ষা। তাতে পাকিস্তানের বিপক্ষে টানা চারবার টেস্ট জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে ছন্দে ফিরেছেন বাবর আজম। তাতে ওয়ানডে দলের দরজা খুলে যাচ্ছে সাবেক অধিনায়কের জন্য। চলমান টেস্ট সিরিজ শেষেই নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তার আগে সুখবর মিলছে বাবরকে নিয়ে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে চূড়ান্ত দল দেওয়ার আগে ভিন্ন এক পরিকল্পনা হাতে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। সম্ভাব্য চোটের ঝুঁকি এড়াতে নির্ধারিত ২৬ জনের বেশি খেলোয়াড়কে প্রস্তুতি ক্যাম্পে ডাকতে চান তিনি।
৩ ঘণ্টা আগে
ঘরোয়া ফুটবলের শীর্ষ দুই ক্লাব বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ভেন্যু ও ম্যাচ বর্জন সংক্রান্ত চরম নাটকীয়তার মধ্যে অবশেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ নির্ধারিত সময়ে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না। তবে ম্যাচটি বাতিল বা মোহামেডানকে
৩ ঘণ্টা আগে