৭৯ মিনিটে গেরো খুললেন। পরে করলেন আরেকটি। দরিয়েলতন গোমেজের দুই গোলে সহজেই জিততে পারত বসুন্ধরা কিংস। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জালে আরেক গোল দিয়ে ব্যবধান বড় করলেন রবসন রবিনহো। দুই ব্রাজিলিয়ানের গোলে শেখ জামালের বিপক্ষে সহজেই জিতেছে বসুন্ধরা।
একটা সময় মনে হচ্ছিল, এবারের বিপিএলে প্রথমবারের মতো পয়েন্ট হারাতে যাচ্ছে বসুন্ধরা কিংস। গোলপোস্টের নিচে এমনই প্রতিরোধ গড়লেন শেখ জামাল গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম, আক্রমণ গড়েও সুবিধা গড়তে পারছিল না পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা।
অবশেষে প্রতিরোধ ভাঙল শেখ জামালের। ভেঙে পড়ল রীতিমতো তাসের ঘরের মতো! ৭৯ মিনিটে প্রথম গোল পাওয়া বসুন্ধরা ম্যাচটা জিতেছে ৩-০ গোলে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ গোলের শুরুটা করেছিলেন। অতিরিক্ত সময়ে করলেন আরেকটি গোল। ব্রাজিলের আরেক ফরোয়ার্ড রবসন রবিনহোর গোলে চারে চার হয়েছে টানা চারবারের লিগ চ্যাম্পিয়নদের। আজ দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসি ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ক্লাবের সঙ্গে।
টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্টে টেবিলের শীর্ষস্থানটা যথারীতি দখলে বসুন্ধরার। এবারের লিগে সময়টা ভালো যাচ্ছে না তিনবারের লিগ সেরা জামালের। গতকালকের হার-সহ চার ম্যাচের তিনটিতেই হেরেছে কোচবিহীন দলটা। চমক দেখিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে রহমতগঞ্জ। এখন পর্যন্ত সবগুলো ম্যাচে ড্র করেছে গতবার অবনমন ঠেকিয়ে দেওয়া দলটা। রহমতগঞ্জের সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে সাতে অবস্থান ফর্টিসের। মাত্র ৩ পয়েন্টে ১০ দলের ভেতর অষ্টম অবস্থানে জামাল।
অথচ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরার চোখে চোখ রেখেই লড়েছে জামাল। শুরুতে ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম একবার বল জালের জড়ালেন কিন্তু সেটা অফসাইডে বাতিল করে দেন। সেই আক্রমণের পর বসুন্ধরার পাল্টা তোপের মুখে পড়ে জামাল। গোলরক্ষক প্রীতম দেয়াল হয়ে না দাঁড়ালে প্রথমার্ধেই অন্তত দুবার জালের দেখা পেত বসুন্ধরা।
গোলপোস্টের নীচে দেয়াল হয়ে দাঁড়ানো প্রীতম হার মানলেন ম্যাচের ৭৯ মিনিটে গিয়ে। রাকিব হোসেনের ক্রস থেকে হেডে বল জালে জড়ান দরিয়েলতন। যোগ করা দ্বিতীয় মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন দরি, আরেক ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান সতীর্থ মিগেল দামাশিনা এই গোলের যোগানদাতা। ব্রাজিলিয়ান উৎসবে রবসন নাম লেখান ম্যাচের শেষ মিনিটে। বসুন্ধরা অধিনায়কের ফ্রিকিক থেকে নেওয়া শট ঠেকানোর সাধ্য ছিল না জামাল গোলরক্ষকের। এই গোলে বিপিএল ফুটবলে রবসন পূর্ণ করলেন গোলের ‘ফিফটি’।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে