
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শুরু হতে বাকি কয়েক ঘণ্টা। এই ম্যাচ শুরুর আগে ভীষণ চাপে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেসহ রিয়ালের ছয় ফুটবলার একটু এদিক হলেই হতে পারেন নিষিদ্ধ।
বায়ার্ন-রিয়াল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। এমবাপ্পে, ভিনি, অরেলিয়েঁ চুয়ামেনি, জুড বেলিংহাম, ডিন হুইসেন, আলভারো ক্যারেরাস—এই ছয় ফুটবলারের নামের পাশে একটি করে হলুদ কার্ড। যদি গুরুতর ফাউল করে ন্যুনতম একটা হলুদ কার্ডও কেউ পান, তাহলে এক ম্যাচ নিষিদ্ধ হয়ে যাবেন সেই ফুটবলার। তাতে করে বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলা হবে না কার্ড দেখা ফুটবলারের। ১৫ এপ্রিল আলিয়াঞ্জ অ্যারেনায় হবে বায়ার্ন-রিয়াল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ।
এমবাপ্পে নিজেকে ঝুঁকিতে ফেলেছেন শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে। ইতিহাদে গত ১৭ মার্চ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে কার্ড দেখেন তিনি। সেই ম্যাচ ২-১ ব্যবধানে জেতে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটিকে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কাটে রিয়াল।
রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনালে উঠতে এমবাপ্পে-ভিনির অবদান অনেক বেশি। ১৩ গোল করে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। ৯ ম্যাচে ১৩ গোলের পাশাপাশি এক গোলে অ্যাসিস্টও করেন তিনি। আর ভিনি ৫ গোল করেছেন ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭ গোল। তিনি খেলেছেন ১২ ম্যাচ।
ছয় ফুটবলারের পাশাপাশি রদ্রিগোও নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন। তবে রদ্রিগো চোটে থাকায় আপাতত খেলা থেকে বাইরে। রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া বায়ার্নের বিপক্ষে নামার আগে যে স্বস্তিতে নেই, সেটা বোঝাই যাচ্ছে।

৯ গোল। নিজেদের ইতিহাসে বাংলাদেশের এত গোল হজম করেছে দুবার—১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার কাছে, ১৯৮২ সালে ইরানের কাছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯–২ গোলে হারের পর সেই লজ্জা বলা যায় কানের পাশ দিয়ে চলে গেছ। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ টমাস ডুলির কাছে জানতে চাওয়া হয়েছিল, এমন হার তাঁর কাছে কী অর্থ বহন করছে। উত্তরটা ছোট,
৭ ঘণ্টা আগে
কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। এবার বিশ্বকাপের ফরম্যাট বেশ জটিল। বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালের আগে তিনটি পর্বে বিভক্ত থাকবে। ১৪টি কোয়ালিফাই করা দলের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের ৩টি দলকে নিয়ে ‘সুপার সিরিজ’ আয়োজনের মাধ্যমে এ টুর্নামেন্টের শুরু। দ্বিতীয় পর্বে ১২টি দলের মোট ৩
৮ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে শেষটা ভয়াবহ এক অভিজ্ঞতায় রূপ নিল বাংলাদেশের জন্য। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার তোপের মুখে পড়ে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে জামাল-হামজারা। প্রথমার্ধেই ৬ গোল হজম করার পর শেষ দিকে গিয়ে আরও ৩ গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। রোমাঞ্চকর এই জয়ে
৯ ঘণ্টা আগে
কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের পুনঃসংস্কারের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। ডিসেম্বরে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি-থ্রির টোয়েন্টি খেলা শুরুর আগে বাকি কাজ শেষ হবে
৯ ঘণ্টা আগে