ফিফা দ্য বেস্ট ২০২৩-এর পুরস্কার দূরে থাক, ফিফপ্রোর বর্ষসেরা একাদশেও জায়গা করে নিতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সেই রোনালদো ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানের এক সপ্তাহের ব্যবধানে জিতেছেন তিনটি পুরস্কার।
দুবাইয়ে গত পরশু অনুষ্ঠিত হয়েছে গ্লোব সকার পুরস্কার। সেখানে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্লিং হালান্ড। ২০২৩ সালে ক্লাব, আন্তর্জাতিক সব ফুটবল মিলিয়ে হালান্ড করেন ৫০ গোল। অন্যদিকে গত বছর পেশাদার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেন রোনালদো। পর্তুগাল জাতীয় ফুটবল দল, আল নাসর ক্লাব—সব মিলে করেন ৫৪ গোল। সেরা ফুটবলারের পুরস্কার না জিতলেও তিনটি পুরস্কার জিতেছেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়, সমর্থকদের ভোটে বছরের সেরা খেলোয়াড়—এ দুই পুরস্কার তো জিতেছেনই। সর্বোচ্চ গোল করায় জেতেন ম্যারাডোনা পুরস্কারও। রোনালদোর প্রশংসা করে সামাজিক মাধ্যমে গত রাতে স্ট্যাটাস দিয়েছেন জর্জিনা রদ্রিগেজ। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ও তাঁর (জর্জিনা) নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জর্জিনা। জর্জিনা ক্যাপশন দিয়েছেন, ‘দ্য বেস্টের সঙ্গে আছি। আমার জীবনের ভালোবাসা।’ এরপরে তিনি ভালোবাসার ইমোজি দিয়েছেন। হ্যাশট্যাগ দিয়েছেন গ্লোব সকার।
এর আগে ২০২৪ সালের প্রথম দিনই ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) সেরা গোলদাতার পুরস্কার জেতেন রোনালদো। তবে আইএফএফএইচএসের বর্ষসেরা দলে জায়গা পাননি তিনি। সেই দলে আক্রমণভাগের দায়িত্বে লিওনেল মেসি, এমবাপ্পে, হ্যারি কেইন ও হালান্ড। গত সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত ফিফা দ্য বেস্ট ২০২৩-এর বর্ষসেরা ফুটবলার হয়েছেন মেসি। মেসির পুরস্কারজয়ের পর ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে রোনালদো স্ট্যাটাস দিয়েছিলেন, ‘আরও পাওয়ার জন্য ফিরছি।’ এর পরে মাংসপেশির ইমোজি ব্যবহার করেছিলেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহ বাকি। টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। তারা জানিয়েছে, বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে।
৯ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন অনুষ্ঠান করেছেন সেনাপ্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান আজ রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৭৩ একর জমিতে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
১০ ঘণ্টা আগে
কথা রাখলেন কার্লোস আলকারাস। মেলবোর্ন পার্কে পা রাখার পর পরই ঘোষণা দিয়েছিলেন—অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লামটা এবারই পূরণ করতে চান তিনি। সে চাওয়ার সঙ্গে সঙ্গতি রেখেই খেলে গেলেন অস্ট্রেলিয়ান ওপেন। গতকাল পুরুষ এককের ফাইনালেও পরাভূত করলেন ‘মেলবোর্ন পার্কের রাজা’, রেকর্ড ১০টি অস্ট্রেলিয়া
১৩ ঘণ্টা আগে