দীর্ঘ সাত বছর পর দ্বিতীয় দফায় পুরোনো ক্লাব চেলসিতে ফিরেছেন রোমেলো লুকাকু। নিজেদের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফিতে লুকাকুকে দলে ভিড়িয়েছে স্টামফোর্ড ব্রিজের এই ক্লাবটি। গতকাল রাতে চেলসি ক্লাব কর্তৃপক্ষ লুকাকুর সঙ্গে তাদের পাঁচ বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
চেলসিতে ফিরে দারুণ রোমাঞ্চিত লুকাকু। ২৮ বছর বয়সী বেলজিয়াম ফরোয়ার্ডের লক্ষ্য চেলসিকে এবার আরও শিরোপা জিততে সহায়তা করা। তিনি বলেছেন, ‘আমি এখানে এসেছিলাম (২০১১ সালে) খুবই কম বয়সে। তখন অনেক কিছু শেখার ছিল। আর এবার ফিরলাম অনেক অভিজ্ঞতা নিয়ে আরও পরিণত হয়ে। আমি ছোট থেকেই চেলসিকে সমর্থন করি। এবার ফিরে এসেছি চেলসিকে আরও শিরোপা জিততে সহায়তা করতে আর সেই অনুভূতিটা অসাধারণ।’
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, রেকর্ড ৯৭.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে এই বেলজিয়াম তারকাকে দলে ভিড়িয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে তার চেয়ে দামি ফুটবলার জ্যাক গ্রিলিশ। গত সপ্তাহে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যাস্টন ভিলা থেকে গ্রিলিশকে দলে টেনেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
২০১৪ সালে তরুণ লুকাকু স্টামফোর্ড ব্রিজ ছেড়ে এভারটনে যোগ দিয়েছিলেন। এর আগের তিন বছর খেলেছেন চেলসিতে। তবে চেলসি ছাড়ার পর বেশির ভাগ সময় অন্যান্য ক্লাবে ধারে খেলেছেন। এভারটন ছেড়ে ২০১৭ সালে যোগ দেন আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। দুই বছর ম্যানইউতে কাটিয়ে ২০১৯ সালে নাম লেখান ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। মিলানকে গত মৌসুমে সিরি-আ জেতাতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। লিগে ২৪ গোল করার পাশাপাশি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১ গোল। ইতালি থেকে লুকাকুর ঠিকানা এবার ইংল্যান্ড।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
৩০ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে