ক্লাব ফুটবলপ্রেমীদের রাত জাগার দিন চলেই এল! আজ থেকে শুরু চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। গ্রুপ পর্বের শুরুতেই মুখোমুখি দুই জায়ান্ট পিএসজি-বরুশিয়া ডর্টমুন্ড। এবারের মৃত্যুকূপ ‘এফ’ গ্রুপে পড়েছে দুই দল। তাদের দুই সঙ্গী দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান ও ২০ বছর পর টুর্নামেন্টে ফেরা নিউক্যাসল। তারাও মাঠে নামছে আজ।
গার্দিওলার অধীনে গত মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতা ম্যানচেস্টার সিটির শিরোপা ধরে রাখার মিশন শুরু আজ রাতেই। এবারও ফেবারিটের তালিকায় তাদের নাম। গত দুই মৌসুমে নকআউট পর্বে যেতে না পারা বার্সেলোনা এবার সেই কষ্ট ঘোচাতে পারে। সম্ভাবনা রয়েছে নতুন চ্যাম্পিয়ন পাওয়ারও।
এটিই ৩২ দলের শেষ চ্যাম্পিয়নস লিগ। এত দিন ধরে ৮ গ্রুপ থেকে হোম ও অ্যাওয়ে মিলিয়ে ৬টি ম্যাচ খেলে শীর্ষ দুটি দল যেত শেষ ষোলোয়। তবে ২০২৪-২৫ মৌসুমে থাকছে ৩৬ দল। নতুন রোমাঞ্চ আনতে আরও চার ক্লাবকে যুক্ত করছে উয়েফা।
নতুন তারকা
বার্সেলোনার লামিনে ইয়ামাল হয়ে উঠতে পারেন বার্সার তুরুপের তাস। ১৬ বছর বয়সী এই উইঙ্গারের দিকে চোখ থাকবে সবার। শীর্ষ ফুটবলে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই স্প্যানিয়ার্ড।
তারকাদের মধ্যে নেই যাঁরা
গত দুই দশকে চ্যাম্পিয়নস লিগে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ছিলেন সবচেয়ে পরিচিত মুখ। সময়ের অন্য দুই তারকা নেইমার ও করিম বেনজেমাকেও নিয়মিত দেখা গেছে এই মঞ্চে। এবারই প্রথম তাঁদের ছাড়া শুরু ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই। রোনালদো অবশ্য গত চ্যাম্পিয়নস লিগেও ছিলেন না, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছিলেন ইউরোপা লিগ। পর্তুগিজ উইঙ্গার গত ডিসেম্বরে যোগ দেন আল নাসরে। তাঁর দেখানো পথে গ্রীষ্মকালীন দলবদলে সৌদি প্রো লিগে নাম লেখান নেইমার, বেনজেমা, মানে, কান্তে, মাহরেজ, ফিরমিনো, হ্যান্ডারসন, ফাবিনহোর মতো তারকারা। মেসি, বুসকেতস, আলবা যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে।

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২০ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে