
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দলে ফেরানো হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রকে। এবারও ফেরার অপেক্ষা শেষ হয়নি নেইমারের।
ঊরুর চোটের কারণে তাঁকে দলে রাখেনিন আনচেলত্তি। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। এরপর চোটের কারণে দল থেকে ছিটকে যান তারকা ফরোয়ার্ড। গত দুই বছরে আর দলে ফেরা হয়নি তাঁর। মাঝে ক্লাবের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। জাতীয় দলের ম্যাচ এলেই অপয়া চোটের কবলে পড়েন নেইমার।
দলে ফেরা ভিনিসিয়ুস বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ দুটি ম্যাচের স্কোয়াডে ছিলেন না। ফিরতেও বেশি সময় লাগল না রিয়াল মাদিদ্র উইঙ্গারের। ভিনিসিয়ুসের মতো রদ্রিগো গোজকেও দলে ফেরানো হয়েছে। গত মে মাসে ব্রাজিলের প্রধান কোচ হওয়ার পর এ নিয়ে তিনবার দল ঘোষণা করলেন আনচেলত্তি। এবারই প্রথমবারের মতো তাঁর ঘোষিত দলে জায়গা পেলেন রদ্রিগো। সাবেক রিয়াল মাদ্রিদ কোচের সঙ্গে সম্পর্কটা দারুণ এই ফরোয়ার্ডের।
ভিনিসিয়ুস, রদ্রিগোরা ফিরলেও দক্ষিণ কোরিয়া ও জাপান ম্যাচের জন্য রাফিনহা, আলিসনদের দলে রাখা হয়নি। চোটের কারণে এরা সবাই মাঠের বাইরে আছেন। আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৪ অক্টোবর টোকিওতে জাপানের আতিথেয়তা নেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: এদেরসন, বেন্তো, হুগো সুজা
ডিফেন্ডার: কার্লোস অগাস্টো, এদের মিলিতাও, কাইও হেনরিক, ভ্যান্ডারসন, ডগলাস স্যান্তোস, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, বেরালদো।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, জোলিন্ট, কাসেমিরো, হোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেলি, আইগর জেসুস, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রিচার্লিশন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৭ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৮ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪২ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে