
সামাজিক মাধ্যমে কদিন ধরেই একটা ভিডিও ভাইরাল। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের এক পডকাস্টে কথা বলেছেন সাদিও মানে। বিশেষ সেই সাক্ষাৎকারে অনেক কিছু নিয়েই মানে আলাপ-আলোচনা করেছেন। ফার্দিনান্দের সঙ্গে পডকাস্টে আলোচনায় বাংলাদেশিদের ভালোবাসা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন মানে।
ফার্ডিনান্ডের সঙ্গে মানের পডকাস্টটি প্রকাশ পেয়েছে গত পরশু। ভিডিওতে ৩৩ বছর বয়সী সেনেগালের তারকা ফরোয়ার্ড বলেন, ‘রমজানে এক দিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। কয়েকজন আমাকে বললেন, ‘এদিকে এসে খেয়ে যান’। আমি বললাম, ‘বন্ধু..’। আমার কাছে মনে হচ্ছিল অপরিচিত মানুষদের সঙ্গে কী করে বসব। তাঁরা বললেন, ‘সমস্যা নেই।’ তাঁরা বাংলাদেশ থেকে এসেছিলেন। আমি তাদের সঙ্গে মজা করে বলছিলাম, ‘আমাকে চেনেন না। খেতে ডাকছেন যে।’
বাংলাদেশিদের এমন আপ্যায়ন কোথায়, কবে তিনি পেয়েছেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি মানে। রিও ফার্ডিনান্ডের পডকাস্টে মানের কাছে প্রশ্ন রেখেছিলেন, ‘তাঁরা (বাংলাদেশি) কি তোমাকে সাদিও মানে মনে করেছিলেন নাকি অন্য কেউ?’ মানে উত্তরে তখন বলেন, ‘তাঁরা আমাকে চিনতেনই না। সবাই একসঙ্গে মিলেমিশে বাস করে ও একে অন্যকে সহায়তা করেন। এমন সংস্কৃতি আছে তাদের। এটা আমার হৃদয় স্পর্শ করেছে।’
ক্লাব ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬১২ ম্যাচ খেলেছেন মানে। সবচেয়ে বেশি ২৬৯ ম্যাচ খেলেছেন লিভারপুলের জার্সিতে। লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মানে পুরোনো এক তথ্য প্রকাশ করেছেন। মানে বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে আমি প্রায় যোগ দিয়েই ফেলেছিলাম। কিন্তু তৎকালীন কোচ ইউর্গেন ক্লপের কাছ থেকে একটা ফোন কলই সবকিছু বদলে দিয়েছিল। তাতেই লিভারপুলে গিয়েছিলাম। সালাহর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ছিল।’
ক্লপও আর লিভারপুলে নেই। গত বছরের জুনে লিভারপুলের কোচ হয়েছেন আর্নে স্লট। ক্লপ ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত লিভারপুল কোচের দায়িত্ব ছিলেন। আর মানে ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত লিভারপুলে খেলেছেন। পরবর্তীতে বায়ার্ন মিউনিখে ২০২২ থেকে ২০২৩ পর্যন্ত খেলার পর আল নাসরে চলে যান তিনি। আল নাসরের জার্সিতে ২০২৩ থেকে শুরু করে এখন পর্যন্ত ১০৮ ম্যাচ খেলেছেন। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, সেটা নিয়েও ফার্ডিনান্ডের সঙ্গে পডকাস্টে কথাবার্তা বলেছেন মানে।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে