Ajker Patrika

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার এখন সেনেগালের কোচ

ক্রীড়া ডেস্ক    
ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার এখন সেনেগালের কোচ
প্যাট্রিক ভিয়েরা। ছবি: সংগৃহীত

সেনেগালের কোচের পদে বসলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার প্যাট্রিক ভিয়েরা। তাঁকে পাপে থিয়াওয়ের স্থলাভিষিক্ত করল সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। আজ এক বিবৃবিতে সেনেগালিজ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেয় সেনেগাল। এরপর থিয়াওকে বরখাস্ত করে এসএফএস। সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ভিয়েরাকে দিয়ে এবার শূন্যস্তান পূরণ করল সেনেগাল।

এফএসএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যাট্রিক ভিয়েরা সেনেগালের সিনিয়র জাতীয় দলের নতুন কোচ। তাঁর আনুষ্ঠানিক পরিচিতি এবং দায়িত্ব গ্রহণের পরবর্তী পদক্ষেপ পরবর্তী সময়ে জানানো হবে।’

৫০ বছর বয়সী ভিয়েরার জন্য এটি কোনো জাতীয় দলের কোচ হিসেবে প্রথম দায়িত্ব। এর আগে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির ক্লাব ফুটবলে কোচিং করিয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেস এবং ফ্রান্সে নিস ও স্ত্রাসবুর্গের ডাগআউটে বসেছেন। ইতালিয়ান সিরি ‘আ’র ক্লাব জেনোয়াতেও স্বল্প সময়ের জন্য কোচিং করিয়েছেন তিনি।

খেলোয়াড় হিসেবে ভিয়েরা ছিলেন ফ্রান্সের অন্যতম সফল মিডফিল্ডার। ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো ২০০০ জয়ী ফরাসি দলের সদস্য ছিলেন তিনি। ইউরোপের পরাশক্তিদের হয়ে ১০০টির বেশি ম্যাচ খেলেছেন ভিয়েরা।

ক্লাব ক্যারিয়ারে আর্সেনালের হয়ে দীর্ঘ সময় খেলেছেন ভিয়েরা। ইংলিশ ক্লাবটির হয়ে ৪০০টির বেশি ম্যাচ মাঠে নেমে জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা।

আগামী মাসের আন্তর্জাতিক সূচিতে সেনেগালের হয়ে প্রথমবার ডাগআউটে দেখা যাবে ভিয়েরাকে। তাঁর অধীনে ২০২১ সালের আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়নরা ২০২৭ সালের আসরের প্রস্তুতি শুরু করবে। ওই টুর্নামেন্টের বাছাইপর্ব আগামী সেপ্টেম্বরেই শুরু হওয়ার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত