কয়েক বছর আগেও লিওনেল মেসি ও সার্জিও রামোসের সম্পর্ক ছিল সাপে-নেউলে। লা লিগায় সুযোগ পেলেই একজন আরেকজনকে খোঁচা মারতেন। আর এখন তাঁরা ক্লাব সতীর্থ হয়ে খেলছেন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। তাঁদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, প্রীতি ম্যাচের পেনাল্টি তারই প্রমাণ দিয়েছে। ম্যাচে নিজের পেনাল্টি মারতে দিয়েছেন রামোসকে।
নতুন কোচ ক্রিস্টোফার গালতিয়েরের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পরশু পিএসজির প্রীতি ম্যাচটি ছিল ফ্রান্সের দ্বিতীয় বিভাগের দল কেভি রুয়োর বিপক্ষে। গালতিয়েরের শুরুর একাদশে ছিলেন একসময়ের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ও রামোস। ম্যাচের ৩৩ মিনিটে ডি-বক্সের ভেতরে মেসি ফাউলের শিকার হয়েছিলেন। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নিতেও কালক্ষেপণ করেননি। তবে স্পট কিকটি আর্জেন্টাইন তারকা করেননি। তিনি পেনাল্টিটি রামোসকে মারতে দিয়েছিলেন। আর স্প্যানিশ ডিফেন্ডার সুযোগ পেয়ে নিজের কাজটা করেছেন ঠিকঠাকভাবে। বিরতির পর পিএসজি আরও ১টি গোল করেছে। ৫৫ মিনিটে জেইদি গাসসামা পিএসজির হয়ে দ্বিতীয় গোল করেছেন। মেসি-রামোসরা মাঠ ছাড়েন ২-০ গোলের জয়ের ব্যবধানে। এই ম্যাচের স্কোয়াডে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে ও নেইমার দুজনেই।
মেসি ও রামোস সতীর্থ হবেন এমনটা কখনোই কল্পনা করা যেত না। দুজনের সম্পর্ক এতটাই খারাপ ছিল যে মাঠে একজন আরেকজনকে কখনো ছেড়ে কথা বলতেন না। কিন্তু নিয়তি তো আর মানবের কথায় চলে না। তাঁরা দুজন পিএসজিতে এসেছিলেন অদ্ভুত ও অপ্রত্যাশিত ঘটনার মধ্যে দিয়ে। মেসি কখনো কল্পনা করেননি প্রিয় ক্লাব বার্সেলোনাকে ছাড়তে হবে। কিন্তু লা লিগার আর্থিক নিয়মের কাছে হার মানতে হয় তাঁকে ও ক্লাবকে। পরে তিনি পিএসজিতে যোগ দেন ফ্রি খেলোয়াড় হিসেবে। রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রামোসও পিএসজিতে যোগ দেন ফ্রি খেলোয়াড় হয়ে। স্পেনের ক্লাবটি রামোসের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৭ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে