
চলতি ফুটবল বিশ্বকাপে বারবার কাঠগড়ায় উঠছে ফিফার রেফারিং। গোল করে উদযাপন করার কিছুক্ষণ পরে সেটা বাতিল করা হয়। আবার কখনো নিষেধাজ্ঞায় থাকা ফুটবলার খেলার সুযোগ পান দেশের রাষ্ট্রপ্রধানের ফোন কলে। কখনোবা কোনো ফুটবলারের নিষেধাজ্ঞা এক ম্যাচ বেড়ে যায়। ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসার বেলায় এমন কিছুই ঘটেছে। এমন অবস্থায় ফিফার ওপর চটেছেন ইংল্যান্ডের কোচ-ফুটবলাররা।
৬ জুলাই আসতেকায় মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ড ৩-২ গোলে জিতলেও তাদের বেশির ভাগ সময় খেলতে হয়েছে দশ জন নিয়ে। ৫৪ মিনিটে মেক্সিকোর ডিফেন্ডার হেসুস গায়ার্দোকে বিপজ্জনক ট্যাকলের দায়ে লাল কার্ড দেখেন কোয়ানসা। তাতে স্বাভাবিকভাবেই এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা। কিন্তু এখন তাঁকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। তাতে করে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তো কোয়ানসা খেলতে পারছেনই না। এমনকি ইংলিশরা সেমিফাইনালে উঠলেও মাঠে নামতে পারবেন না তিনি।
কোয়ানসার লাল কার্ড নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও সতীর্থ বুকায়ো সাকা হতাশা লুকাতে পারেননি। সাকা বলেন, ‘আমি মাত্রই দেখলাম যে সে দুই ম্যাচ নিষিদ্ধ। এটা তার এবং আমাদের জন্য সত্যিই হতাশাজনক। এ ব্যাপারে আমার কোনো মন্তব্যও নেই। এটা ফিফার সিদ্ধান্ত। কিন্তু আমাদের এখন নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে। বাস্তবতা মেনেই এগোতে হবে।’
নিয়ম অনুযায়ী বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান খেলতে পারতেন না। যেহেতু তিনি শেষ বত্রিশে যুক্তরাষ্ট্র-বসনিয়া ম্যাচে দেখেছেন লাল কার্ড। কিন্তু ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন কলে বালোগানের নিষেধাজ্ঞার বিষয়ে পর্যালোচনা করতে বললে সেটা (বালোগানের নিষেধাজ্ঞা) উঠিয়ে নেওয়া হয়। ইংল্যান্ড তাই কোয়ানসার নিষেধাজ্ঞা কাটানোর ব্যাপারে চেষ্টা করছে।
ফিফার নিয়ম অনুযায়ী ইংল্যান্ডের এখন কোয়ানসার নিষেধাজ্ঞার ব্যাপারে আপিলের সুযোগ নেই। বার্তা সংস্থা রয়টার্সকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র সেটা নিশ্চিত করেছেন। ইংল্যান্ডের কোচ টুখেল বলেন, ‘এটা কোথা থেকে শুরু হচ্ছে, আর এর শেষই বা কোথায়? আমরা কি এটা [কোয়ানসার লাল কার্ড] বাতিল করতে পারব কি পারব না? আসলে কী হচ্ছে? এর কোনো উত্তর আমার কাছে নেই।’
মায়ামিতে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল। তাতে করে রক্ষণভাগ সাজানো নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ইংল্যান্ড। প্রথম পছন্দের ডিফেন্ডার রিস জেমস ঘানার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। এখনো তিনি মাঠে নামতে পারেননি।
কোয়ানসার বর্তমানে যে অবস্থা, তাতে ইংল্যান্ড যদি ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণীতে খেলতে পারে, তখনই কেবল তিনি খেলতে পারবেন। সেটার আগে ইংলিশদের তো সেমিফাইনালে উঠতে হবে। নরওয়ে ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে এসে কোয়ার্টার ফাইনালে উঠেছে। শেষ ষোলোতে ব্রাজিলকে বিদায় করে দিয়েছে নরওয়ে।
২০২৬ ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে এখন কিলিয়ান এমবাপ্পে। ৮ গোলের পাশাপাশি ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। লিওনেল মেসিও ৮ গোল করেছেন। তবে তাঁর অ্যাসিস্ট একটি। সাত গোল করেছেন আর্লিং হালান্ড। হ্যারি কেইনের পা থেকে এসেছে ৬ গোল।

সংবাদ সম্মেলনে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রসঙ্গ টেনে কোর্তোয়া বলেন, ‘২০১৮ বিশ্বকাপে ব্রাজিলও আমাদের বিপক্ষে ফেবারিট ছিল, ঠিক যেমনটা এবার স্পেন। আমরা এবারও আন্ডারডগ হিসেবেই মাঠে নামব। তবে আমাদের দলটা যে কতটা শক্তিশালী, তা আমরা সেনেগালের বিপক্ষে শেষ মুহূর্তের ঘুরে দাঁড়ানো এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্
২২ মিনিট আগে
বোস্টনে গত রাতে ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালটা হয়ে রইল এমবাপ্পেময়। দুটি গোলেই কিলিয়ান এমবাপ্পে অবদান রেখেছেন। তবে ম্যাচের শেষ দিকে এসে চোট নিয়ে যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে ফ্রান্সের ভক্ত-সমর্থকদের চিন্তিত হওয়ারই কথা। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন তাঁর এখন কী অবস্থা।
২ ঘণ্টা আগে
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাজেভাবে হারের পর ওয়ানডে সিরিজটাও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ খুইয়েছে এক ম্যাচ আগেই। সিরিজ হারের পরপরই মিরাজের দল পেল দুঃসংবাদ। জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান।
২ ঘণ্টা আগে
গোলমেশিন বললেও যেন কম বলা হয় কিলিয়ান এমবাপ্পেকে। একবার গোলের সুযোগ মিস করলেও তিনি দমে যান না। বোস্টনে গতকাল ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ছিল এমনই। সেমিফাইনালের টিকিট কাটার পর ফরাসি তারকা ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ দিদিয়ের দেশম।
৩ ঘণ্টা আগে