
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাজেভাবে হারের পর ওয়ানডে সিরিজটাও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ খুইয়েছে এক ম্যাচ আগেই। সিরিজ হারের পরপরই মিরাজের দল পেল দুঃসংবাদ। জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান।
ডান হাঁটুর হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকি অংশে মোস্তাফিজকে পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। ওয়ানডে সিরিজ হারের পর বিসিবির ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন, ‘মোস্তাফিজুর রহমান প্রথম ওয়ানডেতে বোলিংয়ের সময় ডান হাঁটুতে একটা চোট পেয়েছে। পরবর্তীতে আমরা ৭ জুলাই একটা স্ক্যান করিয়েছি। স্ক্যানে তার গ্রেড ওয়ান মাসল টিয়ার আসছে ডান হাঁটুতে। একই হাঁটুতে তার একটু সমস্যা আছে। আনুমানিক চার সপ্তাহ লাগবে বলে ধারণা করছি। মোস্তাফিজ দেশে ফিরে পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চালাবে।’
জিম্বাবুয়ে সিরিজে মোস্তাফিজ শুধু গত ৭ জুলাই প্রথম ওয়ানডেটাই খেলতে পেরেছেন। সে ম্যাচে বোলিংয়ে ৬ ওভারে ১৯ রান খরচ করেছেন। তবে কোনো উইকেট পাননি। ব্যাটিংয়ে করেছেন ৫ রান। সেই ম্যাচে বাংলাদেশ ১৪২ রানের লক্ষ্য পেয়েও ২৫ রানে হেরেছে। আর গতকাল দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করে মিরাজের দল প্রায় জিতেই গিয়েছিল। কিন্তু মাত্র ১৩ রানে হেরে যায় বাংলাদেশ।
যে বাংলাদেশ কয়েক মাস আগেও নিয়মিত জিতত, এবার তারা নিজেদের হারিয়ে খুঁজছে। অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই, জিম্বাবুয়ের কাছে এক টেস্ট ও দুই ওয়ানডে হার—তিন সংস্করণ মিলিয়ে টানা সাত ম্যাচ হেরে গেল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তাতে করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের অপেক্ষা বেড়েই চলেছে বাংলাদেশের। ২০২২ সালে সবশেষ অনুষ্ঠিত দুই দলের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে জিতেছিল ২-১ ব্যবধানে।
হারারেতে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ধবলধোলাই এড়াতে নামবে বাংলাদেশ। দুই দল এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুকি হবে। টি-টোয়েন্টি সিরিজ হবে বুলাওয়েতে। ১৫, ১৭ ও ১৯ জুলাই হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।

ইউএস ওপেনে বড় অঘটনের শিকার হলেন নোভাক জোকোভিচ। শারীরিক অসুস্থতা, বমি ও তীব্র ব্যথার সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।
১৮ মিনিট আগে
এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্ট দিয়ে প্রত্যাবর্তন হয় হ্যাজলউডের। প্রত্যাবর্তনের ম্যাচেই নেন সাত উইকেট। এরপর ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও বল হাতে ছিলেন ছন্দে, যদিও দ্রুত শেষ হওয়া দুই দিনের ম্যাচে এক উইকেটের বেশি নিতে পারেননি।
৩৯ মিনিট আগে
সম্প্রতি উত্তর আমেরিকায় শেষ হওয়া বিশ্বকালে ফিফার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক হয়। এর মধ্যে ম্যাচে তথাকথিত হাইড্রেশন বিরতি, ফাইনালের দীর্ঘ হাফটাইম এবং মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্লাতিনি।
১ ঘণ্টা আগে
লর্ডস টেস্টের মাঝপথে পাকিস্তান দল ম্যাচ বয়কট করতে পারে—এমন গুঞ্জন তৈরি হয়েছিল ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানালেন, এমন কিছু জানতেন না তিনি।
২ ঘণ্টা আগে