
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও একটি দারুণ দিনের দেখা মিলল। গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন বাংলাদেশের যুবারা। শিরোপাজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক।
মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচ নিষ্পত্তির জন্য টাইব্রেকারে গড়ায়। যেখানে প্রথম শটেই ভারতকে হতাশ করেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। রিশি সিংয়ের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি। সে ধাক্কা সামলে আর জেতা হয়নি ভারতের। স্যামুয়েল রাকসাম গোল করতে ব্যর্থ হলে কিছুটা শঙ্কা জেগেছিল বাংলাদেশ শিবিরে। তবে ভারতের ওমাং দোদুমের শট গ্যালারিতে গিয়ে পড়লে ফের স্বস্তি ফেরে। বাংলাদেশের হয়ে শেষ শট নিতে এসে ভারতের গোলরক্ষককে পরাস্ত করেন রোনান সুলিভান। তাতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এর আগে সাফজয়ী নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জন্য তেমন কোনো ব্যবস্থা থাকছে কি না—এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের আমিনুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। ছাদখোলা বাসে করে তাদের নিয়ে ঢাকা শহরে প্রদক্ষিণ করার মাধ্যমে একটি বিরল সংবর্ধনা দেওয়ার চেষ্টা আমরা করব।’
যুবাদের অভিনন্দন জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘খুব শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ আমরা দেখেছি। বাংলাদেশ দল টাইব্রেকারে জয় নিশ্চিত করেছে। আমি বাংলাদেশ দলকে মাননীয় প্রধানমন্ত্রী, দেশবাসী এবং আমাদের ক্রীড়া পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই।’
সাফজয়ী এই দলটাকে নিয়ে বেশ আশাবাদী আমিনুল হক, ‘যেহেতু তারা অনূর্ধ্ব-২০ দল, আমাদের বয়সভিত্তিক দল, তাই আমরা আশা করি খুব শিগগিরই তারা বাংলাদেশের মূল জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ পাবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবার অত্যন্ত ক্রীড়াবান্ধব। আমরা বিশ্বাস করি, এভাবে ফুটবল, ক্রিকেটসহ সকল স্পোর্টস এগিয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে সমাজ গঠন এবং দেশকে অনেক দূর এগিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম হিসেবে আমরা কাজ করে যাব।’

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন, শরীফুল ইসলামরা। ব্যস্ততার মাঝেও বাংলাদেশের যুবাদের শিরোপা জয়ের আনন্দে সামিল হয়েছেন তাঁরা। পাকিস্তানে বসেই সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন এই তিন ক্রিকেটার।
১৮ মিনিট আগে
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছে মিঠু চৌধুরীর দল। যুবাদের এই সাফল্যে ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। সাফজয়ী দলকে অভিনন্দন জানাতে ভুলেননি তিনি।
১ ঘণ্টা আগে
ফাইনাল জয় মানেই গর্বের। কিন্তু প্রতিপক্ষ যদি হয় ভারত—তখন সে আনন্দ বেড়ে যায় কয়েকগুণ। ম্যাচের আগের দিন সাংবাদিককের সামনে হাজির হয় এমন কথাই বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু চৌধুরী। ভারতকে হারিয়ে দেশবাসীকে শিরোপা উপহার দিতে বদ্ধপরিকর ছিল তাঁর দল।
২ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে আজ চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। সরাসরি দেখা যাবে ট্যাপমেডে। এ ছাড়া মাঠে গড়াবে আরও বেশকিছু ম্যাচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়াও ম্যাচ আছে ইংলিশ ক্লাব ফুটবলে। এক নজরে আজকের টিভি সূচি।
২ ঘণ্টা আগে