
যে ম্যাচে একসময় দুই গোলে পিছিয়ে পড়ে বিদায়ের শঙ্কায় ছিল আর্জেন্টিনা, সেই ম্যাচেই মাত্র চার মিনিটের ঝড়ে সমতায় ফিরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। লিওনেল মেসির জাদুতে শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে মিসরের বিপক্ষে ২–২ সমতায় ফিরেছে লিওনেল স্কালোনির দল।
আটলান্টায় ৬৭ মিনিটে মোস্তফা জিকোর গোলে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মিসর। আর্জেন্টিনার বিদায় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু এরপর ম্যাচের চিত্র পুরো বদলে দেন মেসি।
গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। ৭৪ ও ৭৫ মিনিটে নিকো গনসালেসের দুটি ক্রস থেকে লাউতারো মার্তিনেস পরপর দুটি সুযোগ পেলেও একবার তাঁর শট প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়, আরেকবার বল চলে যায় পোস্টের বাইরে। ৭৬ মিনিটে অফসাইডের ফাঁদে পড়েন হুলিয়ান আলভারেস। ৭৭ মিনিটে ত্রেজেগের শট অল্পের জন্য বাইরে চলে গেলে তৃতীয় গোলের সুযোগ হাতছাড়া করে মিসর।
শেষ পর্যন্ত ৭৯ মিনিটে ম্যাচে ফেরার পথ খুঁজে পায় আর্জেন্টিনা। মেসির পাস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ক্রিস্তিয়ান রোমেরো। ব্যবধান কমে ২–১ হওয়ার পর নতুন করে প্রাণ ফিরে পায় আর্জেন্টিনার আক্রমণ।
এরপর আর অপেক্ষা করতে হয়নি বেশি। ৮২ মিনিটে আবারও কর্নার থেকে লাউতারো মার্তিনেসের হেড অল্পের জন্য বাইরে যায়। পরের আক্রমণেই লাউতারোর আরেকটি প্রচেষ্টা প্রতিহত হলেও ফিরতি বলে সুযোগ পান মেসি। ৮৩ মিনিটে বক্সের ভেতর বাঁ পায়ের শটে জাল কাঁপিয়ে স্কোরলাইন ২–২ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
প্রথমার্ধে পেনাল্টি মিস, পরে পোস্টে শট—সব হতাশা যেন এক মুহূর্তেই ভুলিয়ে দিলেন মেসি। তাঁর এক অ্যাসিস্ট ও এক গোলে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের লড়াই তাই আবারও নতুন করে শুরু হলো।

অথচ ম্যাচটি খেলতে চায়নি কেউই, কিন্তু নিয়মরক্ষা তো করতে হবে। তা করতে গিয়ে দেখা মিলল গোলবন্যার। হ্যাটট্রিক, ইতিহাস, ঘুরে দাঁড়ানোর বার্তা সব মিলিয়ে যেন ফাইনালের আবহ। তবু ম্যাচটি হয়ে থাকল তৃতীয় স্থান নির্ধারণীর। যেখানে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে এটিই ইংলিশদের স
৪ ঘণ্টা আগে
মায়ামিতে কাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ফ্রান্সের জন্য চরম নাটকীয়তার। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়া ফরাসিদের ম্যাচে ফেরানোর লড়াইয়ে একা হাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর তাতেই ওলটপালট হয়ে গেল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে জো
৪ ঘণ্টা আগে
ফুটবল মাঝে মাঝে এমন গল্প লেখে, যা কল্পনাকেও হার মানায়। ২০০৭ সালে বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে কয়েক মাস বয়সী এক শিশুকে কোলে নিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সেই শিশুটিই আজকের লামিনে ইয়ামাল।
৬ ঘণ্টা আগে
ওমানের মাটিতে ইতিহাস গড়ে নারী অনূর্ধ্ব-২০ এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সারিকা রিমন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে
৮ ঘণ্টা আগে