লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে রিয়াল জিতলেও রিয়ালের জয়ের আসল নায়ক গোলরক্ষক থিবো কোর্তোয়া। এদিন লিভারপুলের অন্তত ৯ টি নিশ্চিত সুযোগ প্রতিহত করেছেন কোর্তোয়া। তাই আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে থেকেও গোল আদায় করতে পারেনি লিভারপুল।
প্যারিসে খেলা শুরু হওয়ার আগে থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামের বাইরের বিশৃঙ্খলার কারণে খেলা পিছিয়ে দেওয়া হয় ১৫ মিনিট। এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে আরও ১৫ মিনিট বাড়ানো হয়। এ সময় দর্শকদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলার খবরও সামনে আসে। পরে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় ৩৬ মিনিট পর।
ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে যায় লিভারপুল। শুরুতে লিভারপুলের দাপটই ছিল বেশি। তবে রিয়ালের জমাট রক্ষণে ফাটল ধরাতে পারছিল না। সালাহর প্রচেষ্টা একাধিকবার রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। একটু পর সাদিও মানের প্রচেষ্টা কোর্তোয়ার হাত ছুঁয়ে পোস্টে লেগে ফিরে আসে। এ সময় পুরোপুরি চাপে ছিলো রিয়াল। তবে ধীরে ধীরে প্রতি আক্রমণ থেকে সুযোগ তৈরির চেষ্টা করে তারাও। তবে লিভারপুল রক্ষণের বাধা পেরোতে পারছিল না তারাও। প্রথমার্ধের শেষ দিকে স্রোতের বিপরীতে লিভারপুল ডিফেন্সের ভুলে বল পেয়ে গোল করে বসেন করিম বেনজেমা। তবে লম্বা সময় ধরে যাচাই-বাছাইয়ের ভিএআরে অফসাইডে গোল বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি।
বিরতির পরও আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে শুরুতে লিভারপুলের দাপটই ছিল বেশি। তবে পালটা আক্রমণ থেকে দারুণ এক গোলে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। এগিয়ে গিয়ে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। তবে একটু পর ডি-বক্সের বাইরে থেকে সালাহর শট দারুণভাবে ঠেকিয়ে দেন কোর্তোয়া।
ম্যাচের শেষ দিকে অল আউটে আক্রমণে যায় লিভারপুল। গোলের শোধের একের পর চেষ্টা করেও কোর্তোয়ার দেয়াল ভাঙতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত ১ গোলের লিড নিয়ে ১৪তম শিরোপা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। ২০১৭-১৮ মৌসুমেও এই লিভারপুলকে হারিয়েই সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল৷
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আজ এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে।
২ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৩৪ মিনিট আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
১ ঘণ্টা আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে