
ইংল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ যাত্রা থেমেছে নরওয়ের। দল বিদায় নিলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আরলিং হালান্ড। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং অদ্ভুত এক কাণ্ডে আলোচনায় এসেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার।
বিশ্বকাপ অভিযান শেষ করে সোমবার ওসলো পৌঁছায় নরওয়ে দলকে বহনকারী বিমান। বিমান থেকে নামার সময় হালান্ডের হাতে দেখা যায় একটি নকল রাকুন। প্রাণীটির মুখে একটি বোতল ছিল। মুহূর্তেই সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ।
পরবর্তীতে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন হালান্ড। মজার ছলে ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমাকে অনুসরণ করে বাড়ি পর্যন্ত চলে এসেছে।’ সঙ্গে হাসির ইমোজি দিয়েছেন এই স্ট্রাইকার।
জানা যায়, হালান্ডের এই রাকুন আসলে একটি স্মারক পণ্য, যা তিনি যুক্তরাষ্ট্রের ডালাসের ওয়াইল্ড বিল’স ওয়েস্টার্ন স্টোর থেকে কিনেছেন। বোতল হাতে থাকা নকল রাকুনটি কিনতে ৭৫০ মার্কিন ডলার খরচ করতে হয়েছে হালান্ডকে। রাকুনের হাতে থাকা বোতলটি ছিল রাকুন হুইস্কির আদলে তৈরি।
হালান্ডের কেনার পর পণ্যটি দ্রুত বিক্রি হয়ে যায়। নরওয়ের সবচেয়ে বড় ফুটবল তারকার আগমনে দোকান কর্তৃপক্ষও বিষয়টি নিজেদের প্রচারণায় তুলে ধরেছে।
বিশ্বকাপে নরওয়ের হয়ে স্মরণীয় অভিষেক হয়েছে হালান্ডের। টুর্নামেন্টে ৭ গোল করে দলকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন। তবে শেষ আটের লড়াইয়ে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় নরওয়ে। তবুও এই অর্জন বিশ্বকাপ ইতিহাসে দেশটির সেরা সাফল্য হিসেবে জায়গা করে নিয়েছে।
রাকুনের পাশাপাশি নজর কেড়েছে হালান্ডের বিলাসবহুল হ্যান্ডব্যাগ। বিলাসী ফ্যাশনের প্রতি আগ্রহী এই তারকার সংগ্রহে রয়েছে বেশ কয়েকটি হার্মেস বারকিন ব্যাগ। এবার অবশ্য তাঁর হাতে দেখা গেছে ডলচে অ্যান্ড গাবানার একটি মডেল।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
৭ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে