
বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছে নরওয়ে। রাজধানী ওসলোতে সোমবার আরলিং হালান্ডদের স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় নরওয়ের ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ অভিযান।
নিজেদের ইতিহাসে এবারই প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে নরওয়ে। গ্রুপপর্বে ইরাক ও সেনেগালকে হারিয়ে সেরা ৩২-এ জায়গা করে নেয় তারা। আইভোরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে পা রাখে। সেখানেই সবচেয়ে বড় চমক উপহার দেয় হালান্ডরা। ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পা রাখে নরওয়ে।
২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন হালান্ড। নরওয়ের ফুটবলারদের দেশে ফেরার পথেও ছিল বিশেষ আয়োজন। দলের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অসলো পর্যন্ত নরওয়েজিয়ান সামরিক বাহিনীর যুদ্ধবিমান খেলোয়াড়দের বহনকারী বিমানকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসে। বিমানবন্দরে তাঁদের জন্য অপেক্ষা করছিল রাজকীয় সংবর্ধনা।
সংবর্ধনা অনুষ্ঠানে নরওয়ের রাজপরিবারের শীর্ষ সদস্যরাও অংশ নেন। বিশ্বকাপ চলাকালে জনপ্রিয় হয়ে ওঠা ঐতিহ্যবাহী ভাইকিং রো উদযাপনে হাজারো সমর্থকের সঙ্গে যোগ দেন ক্রাউন প্রিন্স হাকোন। অধিনায়ক মার্টিন ওদেগার্ড ও হালান্ড যেভাবে বিশ্বকাপে জয় উদযাপনের সময় ঢোল বাজিয়ে সামনে থেকে নেতৃত্ব দিতেন, একইভাবে ঢোল বাজিয়ে উদযাপনের সূচনা করেন তিনি।
উদযাপনের অংশ হিসেবে খোলা ছাদওয়ালা বাসে শহরজুড়ে শোভাযাত্রা করেন ফুটবলাররা। এ সময় রাস্তায় মানুষের ঢল নামে। এ সময় সমর্থকদের অভিবাদনের জবাব দিয়েছেন হালান্ডরা।
নরওয়ের স্বপ্নভঙ্গ হয় কোয়ার্টার ফাইনালে। মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের করা একমাত্র গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় তাদের। সেই জয়ে ইংল্যান্ড সেমিফাইনালে পা রেখেছে। ফাইনালে ওঠার মিশনে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে টমাস টুখেলের দল।

কানে ব্লুটুথ হেডফোন, হাতে লাগেজ, হাতে ঘড়ি পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। মেট্রোতে এমন ভঙ্গিতে হরহামেশাই চলাচল করেন অনেকে। কিন্তু ইনি তো আর পাঁচ জনের চেয়ে আলাদা। তিনি আর কেউ নন। সাবেক ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। যাঁর বর্তমান পরিচয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ম্যাচ রেফারি।
২৪ মিনিট আগে
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হতে আর এক মাসও বাকি নেই। সেপ্টেম্বরের শেষে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ঠিক এই সময়ই দুঃসংবাদ পেল প্রোটিয়ারা।
১ ঘণ্টা আগে
কলম্বোতে সদ্য সমাপ্ত ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ এমনিতেই আলোচনায় সোনাল দিনুশার বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে। তাঁর অনবদ্য সেঞ্চুরিতে (১৩৩*) শ্রীলঙ্কা হেরে যাওয়া ম্যাচ ড্র করেছে ভারতের বিপক্ষে। তবে দিনুশাই নন, ভারতীয় বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংও এসেছে আলোচনায়। সুনীল গাভাস্কার এখানে বোলারদের পাশাপাশি কো
৩ ঘণ্টা আগে
চোখের পলক পড়তে না পড়তেই উইকেট পড়ছে। শুধু পাকিস্তানেরই নয়, লর্ডসে সিরিজের চতুর্থ টেস্টে মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ছে ইংল্যান্ডেরও। পেসারদের সুইং-গতিতে পরাস্ত হচ্ছেন ব্যাটাররা। এমন বিরুদ্ধ কন্ডিশনে দাঁড়িয়ে ‘ভঙ্গুর’ পাকিস্তানকে ভাঙতে হবে ৪২ বছরের পুরোনো এক রেকর্ড।
৪ ঘণ্টা আগে