
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে।
বাংলাদেশ ফুটবল লিগে প্রথম পর্বের শেষ রাউন্ডটা তাই হলো চমক দিয়েই। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেও স্বস্তিতে নেই কিংস। সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে যে নিশ্বাস ফেলছে ফর্টিস এফসি। আজ পিডব্লিউডির স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে তারা। কিংস হেরে গেলে এককভাবে শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করত মাসুদ পারভেজের দল। বাংলাদেশ ফুটবল লিগের বাইলজ অনুযায়ী চ্যাম্পিয়ন ও রেলিগেশনের ক্ষেত্রে একাধিক দলের পয়েন্ট সমান থাকলে প্লে অফ ম্যাচ হবে। এতে যুগ্মভাবেই টেবিলের শীর্ষে কিংস ও ফর্টিস।
মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে কিংস তিনটি গোলই করেছে প্রথমার্ধে। ২৩ মিনিটে ফ্রি কিকে জাল কাঁপান রাফায়েল অগুস্তো। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন। ৩১ দলের তৃতীয় গোলটি আসে তাঁর কাছ থেকেই।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে শুরু করে ফকিরেরপুল। ৭৮ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন তিয়াস দাস। ৮৬ মিনিটে ইরফান ও ৮৯ মিনিটে সুমন ইসলাম গোল করে জমিয়ে দেন ম্যাচ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় হাফ ছেড়ে বাঁচে কিংস।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের হয়ে গোল দুটি করছেন ওনিয়েকাচি ওকাফোর। টানা দুই ম্যাচে ড্রয়ের পর লিগে জয়ে ফিরেছে আবাহনী লিমিটেড। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে জোড়া গোল করেন সুলেমান দিয়াবাতে। অন্য গোলটি আসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো মাতোসের পা থেকে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির খেলা ড্র হয়েছে ১-১ ব্যবধানে।
মাসখানেকের বিরতির পর লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ফেব্রুয়ারিতে। এর আগে ৪ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে মধ্যবর্তী দলবদল।

ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
৭ ঘণ্টা আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
৮ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
৯ ঘণ্টা আগে
গ্যারি কারস্টেনকে নিজেদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কাদের দায়িত্ব বুঝে নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আজ এক বিবৃতিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে