
শেষ দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখা আর্জেন্টিনার সামনে এখন ইংল্যান্ড চ্যালেঞ্জ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণের আগে লা আলবিসেলেস্তেদের উদ্যাপনে যেন সেই আবহই ফুটে উঠল। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানোর পর শেষ চারের প্রতিপক্ষের নাম উচ্চারিত হলো লিওনেল মেসিদের কণ্ঠে।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর অতিরিক্ত সময়ে ২ গোল করে জয় নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর সমর্থকদের সঙ্গে উদ্যাপনে মেতে ওঠেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। সে সময় তাঁদের মুখে শোনা যায়, ‘যে লাফাবে না, সে ইংলিশ।’
এর আগে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। সেই ম্যাচেও নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। দ্বিতীয় সেমিফাইনালে ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় খেলতে নামবে এই দুই দল। র্যাঙ্কিংয়ের ২ ও ৪ নম্বর দলের লড়াই ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে ফ্রান্স ও স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে।
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই ফুটবলের বাইরেও দীর্ঘদিনের আবেগ ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের পর থেকে দুই দেশের মানুষের কাছে এই ম্যাচ আলাদা গুরুত্ব পেয়েছে।
বিশ্বকাপ ইতিহাসেও আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথে রয়েছে বিশেষ অধ্যায়। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড গোল এবং পরে তাঁর অসাধারণ একক নৈপুণ্যের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে অমলিন।
এরপর ১৯৯৮ সালের বিশ্বকাপে শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ২-২ সমতার পর টাইব্রেকারে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল ২০১১ সালের নভেম্বরে একটি প্রীতি ম্যাচে। ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া সে ম্যাচে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়েছিল স্বাগতিকেরা।

বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায়ের পর পাপে থিয়াওকে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। রোববার এক বিবৃতিতে সেনেগালিজ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে এখন সেমিফাইনালের দিকে তাকিয়ে আর্জেন্টিনা। শেষ চারে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। বরং দলকে সেরা ফুটবল খেলার তাগিদ দিলেন তিনি।
৩ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোর লাল কার্ড বিশ্বকাপে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সুইসদের সমতাসূচক গোলের পরপরই পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোর এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে স্পষ্ট হয়েছে, এটি ছিল বিশ্বকাপে চালু হওয়া ভিএআরের নতুন একটি নিয়মের প্রয়োগ।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরুর আগে আফ্রিকা মহাদেশের জন্য বাড়তি স্থান বরাদ্দ নিয়ে কম বিতর্ক হয়নি। ইতালিকে বিশ্বকাপে তুলতে না পারার হতাশায় দেশটির কোচ জেনারো গাত্তুসো তো বলেই ফেলেছিলেন, আফ্রিকার এত দলের জায়গা পাওয়ার যৌক্তিকতা নেই। কিন্তু উত্তর আমেরিকার বিশ্বকাপ শেষ হওয়ার পর দেখা গেল, সেই সমালোচনার সবচেয়ে জোরালো জবাব দ
৪ ঘণ্টা আগে