
বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায়ের পর পাপে থিয়াওকে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। রোববার এক বিবৃতিতে সেনেগালিজ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
এফএসএফের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্বাহী কমিটির বৈঠকের পর জাতীয় দলের কোচ পাপে থিয়াও এবং পুরো কোচিং স্টাফকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক খেলার ফলাফল এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফএসএফ সভাপতি আবদুলায়ে ফল সোমবার সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কারণ এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছে ফেডারেশন।
২০২৪ সালে সেলেগালের প্রধান কোচের দায়িত্ব নেন থিয়াও। তাঁর অধীনে চলতি বিশ্বকাপে আফ্রিকার অন্যতম শক্তিশালী দলটির পথচলা দীর্ঘ হয়নি। গ্রুপ পর্বে ফ্রান্স ও নরওয়ের কাছে হারলেও ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় লায়ন্স অব তেরাঙ্গারা।
সেরা ৩২-এ বেলজিয়ামের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলেও রাউন্ড অব সিক্সটিনে উঠা হয়নি সেনেগালের। শেষের নাটকীয়তায় ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে দলটি। এমন হারের পর বর্তমান ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করেন সেনেগালের মাঝমাঠের খেলোয়াড় পাপে গেয়ে। কোচিং স্টাফে পরিবর্তন না আনলে জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেওয়ার হুমকি দেন তিনি। এরপর একরকম চাপের মুখেই থিয়াওকে বরখাস্ত করল এফএসএফ।
থিয়াওয়ের অধীনে সবশেষ আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল জিতেছিল সেনেগাল। তবে মরক্কোর বিপক্ষে সেই ফাইনালে বিশৃঙ্খল পরিস্থিতিতে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তি হিসেবে পরে তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হয়।

দিনটা প্রত্যাশামতো শেষ করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে ৪ উইকেটে তুলেছে ২১৪ রান।
৪ ঘণ্টা আগে
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পর্তুগাল অধিনায়ককে সাময়িক নিষিদ্ধও করেছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বিরতির পর যেন গোল উৎসবে মেতে উঠল দেশের ঘরোয়া ফুটবল। বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে দুই দিন মিলিয়ে ৬ ম্যাচে গোল হয়েছে ৩২টি। ম্যাচ প্রতি গোল হয়েছে ৫ এরও বেশি। তাতে অবশ্য বড় অবদান ফর্টিস এফসি, বসুন্ধরা কিংস, পুলিশ এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে তারা। এ
৬ ঘণ্টা আগে
প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই পুরস্কার জয়ের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেয়ে হতাশ ফরাসি তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ফরাসি ওয়েবসাইট ফুট মার্কাতো।
৭ ঘণ্টা আগে