শেষ আটে যেতে জিততেই হতো যুক্তরাষ্ট্রকে। কিন্তু উল্টো হেরে বসে স্বাগতিকেরাই এখন হয়ে গেল দর্শক। কানসাস সিটিতে যুগ্মভাবে সর্বোচ্চ ১৫ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছেন ক্রিস্টিয়ান পুলিসিচরা। ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে অরল্যান্ডোতে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পানামা। নিজেদের ইতিহাসে এবারই প্রথম এই মহাদেশীয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল তারা।
উরুগুয়ে আগেই শেষ আট নিশ্চিত করে ফেলেছিল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে এবার হলো গ্রুপ-সেরা। ৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হলো পানামা। এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডাগআউটে ছিলেন না কোচ মার্সেলো বিয়েলসা। তার পরও মাথা উঁচু করে মাঠে ছেড়েছেন উরুগুইয়ানরা। ৬৬ মিনিটে মাথিয়াস অলিভেরার গোলে এগিয়ে যায় উরুগুয়ে। সেই গোল আর শোধ দিতে পারেনি যুক্তরাষ্ট্র। কোপার ইতিহাসে স্বাগতিক দল হিসেবে গ্রুপ পর্বেই বিদায়ের লজ্জার রেকর্ড গড়ল গ্রেগ বারহাল্টারের দল।
শেষ আটে যেতে যুক্তরাষ্ট্রের মতোই সমীকরণের সামনে ছিল পানামা। সেই সমীকরণ তারা মিলিয়েছে দাপুটে জয়ে। ২২ মিনিটে এগিয়ে যায় পানামা। ৬৯ মিনিটে সেই গোল শোধ দেয় বলিভিয়া। যুক্তরাষ্ট্র যদি হারতো আর ড্র করলেও শেষ আটে যেতে অসুবিধা ছিল পানামার। তবে সেই সমীকরণের সামনে পড়তে হয়নি তাদের। ৭৯ ও ৯১ মিনিটে আরও ২টি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে পানামা।

টপ অর্ডার এবং মিডলঅর্ডার ব্যর্থতায় বাংলাদেশকে আগলে রেখেছিলেন লিটন দাস। দারুণ এক সেঞ্চুরিতে দলকে পৌনে তিনশর কোটায় নিয়ে যান তিনি। কিন্তু এই উইকেটরক্ষক ব্যাটারের মতো দৃঢ়তা দেখাতে পারল না পাকিস্তানের কোনো ব্যাটার। সফরকারীদের ব্যাটিং ব্যর্থতায় মাঝারি মানের সংগ্রহ নিয়েও লিডের অপেক্ষায় বাংলাদেশ।
১৪ মিনিট আগে
‘এত কাছে, তবু কেন দূরে’—প্রবাদটির সঙ্গে একটা জায়গায় বারবার মিলে যাচ্ছে চেলসির। ঘরোয়া লিগের টানা সাতটি ফাইনালে উঠে শিরোপা জেতা হলো না ব্লুজদের। প্রতিবারই রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হচ্ছে জায়ান্টদের। ফাইনালের মঞ্চ চেলসির জন্য এক নিষ্ঠুর গল্প হয়ে উঠেছে।
১ ঘণ্টা আগে
প্রথম দিনের শেষ বিকেলের ৬ ওভারে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল পাকিস্তানকে। এরপরও স্বস্তির কথা হলো, বিনা উইকেটেই দিনটা পার করতে পেরেছিল সফরকারীরা। কিন্তু শান মাসুদের দলের দ্বিতীয় দিনের শুরুটা হলো ভুলে যাওয়ার মতো।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রথম বিশ্বকাপ দল ঘোষণাকে ঘিরে শুধু ব্রাজিলেই নয়, গোটা ফুটবল বিশ্বে এখন আলোচনার খেরাক জুগিয়েছে বিষয়টি।
৩ ঘণ্টা আগে