
শমিত শোমের গোলের পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু বাঁধভাঙা উদযাপন। কারণ, ৯০ মিনিটের পর অতিরিক্ত ৯ মিনিট সময়ে শমিতের গোলে হংকংয়ের বিপক্ষে ৩-৩ গোলে সমতায় ফিরেছে বাংলাদেশ। আর কিছুটা সময় কাটিয়ে দিতে পারলেই পয়েন্ট হারাতে হতো না হাভিয়ের কাবরেরার দলের। কিন্তু স্বাগতিকদের শেষ রক্ষা হয়নি।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল রেফারির শেষ বাঁশি বাজতে যখন অল্প কিছুক্ষণ বাকি, সেই মুহূর্তে বাংলাদেশি ভক্ত-সমর্থকদের হৃদয় ভেঙে চূড়মার করে দিয়েছেন হংকং ফরোয়ার্ড রাফায়েল মেরকিয়েস। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১০ মিনিটে মার্কিসের গোলে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হংকং। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিমের মতে এভাবে শেষ মুহূর্তে গোল হজম করাটা দুঃখজনক। ম্যাচ শেষে সাংবাদিকদের ফাহাদ বলেন, ‘ফল তো প্রত্যাশিত না। আপনারাও প্রত্যাশা করেননি এমন ফল। বিশেষ করে শেষ মুহূর্তে যখন ৩-৩ করে ফেললাম, তখন গোল হজম করাটা নিঃসন্দেহে হৃদয়বিদারক। খুবই দুর্ভাগ্যজনক।’
জাতীয় স্টেডিয়ামে গতকাল ১৩ মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে বাংলাদেশকে শুরুতেই লিড এনে দেন হামজা। তাঁর এই গোলের পর গ্যালারিতে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। এরপরই বাংলাদেশের ছন্দপতন। হংকং তিন গোল দিয়ে বসলে ৩-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ দিকে শেখ মোরসালিন, শমিত শোমের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু রাফায়েল মার্কিসের অন্তিম মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয় স্বাগতিকদের।
বাংলাদেশ-হংকং ম্যাচে যে ৭ গোল হয়েছে, তাতে ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে মনে করেন ফাহাদ। গতকাল ম্যাচ শেষে সাংবাদিকদের বাফুফে সহসভাপতি বলেন, ‘আপনি যদি ফুটবলের দিক থেকে চিন্তা করেন, একটা ম্যাচে ৭ গোল হয়েছে। ম্যাচ যে প্রতিযোগিতামূলক হয়েছে, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের ফুটবলাররা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত ভালো খেলেছে। সেটা গুরুত্বপূর্ণ। ছেলেরা জিততে পারেনি। তবে আমরা তাদের পাশে আছি। আশা করি, দেশবাসীও তাদের পাশে থাকবেন।’
এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে একটি ড্র করেছে। হেরেছে ২ ম্যাচ। হামজা-শমিতদের পয়েন্ট ১। তারা এখন চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। ৭, ৫ ও ২ পয়েন্ট নিয়ে এক, দুই ও তিনে অবস্থান করছে হংকং, সিঙ্গাপুর ও ভারত। এশিয়ান কাপের মূল পর্বে খেলা অনেকটাই শেষ বাংলাদেশের। এখন হাতে থাকা তিন ম্যাচ তো জিততে হবেই। তাকিয়ে থাকতে হবে অন্যান্যদের ফলের দিকে। ফাহাদের আশা সামনে বাংলাদেশ দারুণ কিছু করবে। বাফুফে সহসভাপতি বলেন, ‘তবু এটা ফুটবল। একটা খেলার তো ব্যাপার নয়। দেখা যাক। আশা করি আপনাদের সমর্থন,ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়ে আগামীতে ফল পাব ইনশা আল্লাহ।’

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে