
দলের সঙ্গে অনুশীলন সেশন করেছেন মাত্র একটি। পরশুই তিনি পা রেখেছেন ভিয়েতনামে। গতকাল সংবাদ সম্মেলনেও কোনো নিশ্চয়তা দিতে পারেননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। দিনশেষে হামজা চৌধুরীকে নিয়েই ভিয়েতনামের বিপক্ষে একাদশ সাজিয়েছেন তিনি।
হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রীতি ম্যাচটি। এবারও শুরুর একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ার। মাঠে নেতৃত্ব দেবেন সোহেল রানা সিনিয়র। গোলকিপিংয়ে আছে চমক। নিয়মিত খেলতে থাকা মিতুল মারমাকে বাদ দিয়েছেন কাবরেরা।
মিতুলের বদলে গোলবারের নিচে থাকবেন মেহেদী হাসান শ্রাবণ। অথচ বাংলাদেশ ফুটবল লিগের এবারের মৌসুমে কেবল একটি ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন দুই বছর আগে ফিলিস্তিনের বিপক্ষে।
রক্ষণে তারিক কাজী, সাদ উদ্দিন ছাড়াও রয়েছেন শাকিল আহাদ তপু ও জায়ান আহমেদ। মাঝমাঠে থাকছেন হামজা–শমিত জুটি।
আক্রমণভাগে চমক হিসেবে আছেন মিরাজুল ইসলাম। দেড় বছর পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পেলেন তিনি। তাঁর সঙ্গী হিসেবে আছেন ফয়সাল আহমেদ ফাহিম ও ফাহমিদুল ইসলাম।
বাংলাদেশ একাদশ:
গোলকিপার: মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, তারিক কাজী।
মাঝমাঠ: হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা (অধিনায়ক)।
আক্রমণভাগ: মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম ও ফাহমিদুল ইসলাম।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। কখনো কখনো পাকিস্তান ফিরলেও লাগামটা থাকছে বাংলাদেশের হাতেই। এবার সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের জয় কেবল সময়ের অপেক্ষা। তাতে পাকিস্তানের বিপক্ষে টানা চারবার টেস্ট জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে ছন্দে ফিরেছেন বাবর আজম। তাতে ওয়ানডে দলের দরজা খুলে যাচ্ছে সাবেক অধিনায়কের জন্য। চলমান টেস্ট সিরিজ শেষেই নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তার আগে সুখবর মিলছে বাবরকে নিয়ে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে চূড়ান্ত দল দেওয়ার আগে ভিন্ন এক পরিকল্পনা হাতে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। সম্ভাব্য চোটের ঝুঁকি এড়াতে নির্ধারিত ২৬ জনের বেশি খেলোয়াড়কে প্রস্তুতি ক্যাম্পে ডাকতে চান তিনি।
৩ ঘণ্টা আগে
ঘরোয়া ফুটবলের শীর্ষ দুই ক্লাব বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ভেন্যু ও ম্যাচ বর্জন সংক্রান্ত চরম নাটকীয়তার মধ্যে অবশেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ নির্ধারিত সময়ে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না। তবে ম্যাচটি বাতিল বা মোহামেডানকে
৩ ঘণ্টা আগে