
আলোচনায় থাকতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে অন্যান্য বিষয়েও তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। এবার ব্রাজিল দলে জায়গা না পেয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে কোচ কার্লো আনচেলত্তির দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
প্রায় ২৩ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল নেইমারের। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে ফিরতে পারেন তিনি। কিন্তু ২৫ আগস্ট ২৫ জনের দল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ঘোষণা করলে সেখানে নেইমারের নাম পাওয়া যায়নি। তাঁর বাদ পড়ার ব্যাখ্যায় বলা হয়েছিল চোটের কথা।
দল ঘোষণার এক সপ্তাহ পর বিস্ফোরক মন্তব্য করলেন নেইমার। ফ্লুমিনেন্সের বিপক্ষে গতকাল বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। সান্তোস-ফ্লুমিনেস ম্যাচ ড্রয়ের পর ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘মাংসপেশিতে সামান্য একটু সমস্যা ছিল। তবে সেটা মারাত্মক নয়। এমনটা হলে আমি তো আজ (গতকাল) খেলতে পারতাম না। কিন্তু আমি তো আজ খেলেছি।’
২৪ ও ৩১ আগস্ট সান্তোস নিজেদের সর্বশেষ দুই ম্যাচ খেলেছে বাহিয়া ও ফ্লুমিনেন্সের বিপক্ষে। সেই দুই ম্যাচের মধ্যে বাহিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নেইমার। ফ্লুমিনেন্সের বিপক্ষে গতকাল ম্যাচের পর ব্রাজিল ফরোয়ার্ড বলেন, ‘বাহিয়ার বিপক্ষে ২৪ আগস্ট খেলার সুযোগ ছিল না। কয়েকটা অনুশীলন করার পর বাদ দেওয়া হয়েছিল। পরে বিশ্রামই দেওয়া হয়েছিল আমাকে।’
সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচের জন্য কেন তাঁকে নেওয়া হয়নি, সেই ব্যাখ্যায় কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার সামান্য চোটে পড়েছে। নেইমারকে মূল্যায়নের দরকার নেই আমাদের। জাতীয় দলের জন্য তাকে সেরা অবস্থায় পাওয়া দরকার।’ সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি ও বলিভিয়া। মারাকানায় ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে ব্রাজিল-চিলি ম্যাচ। মিউনিসিপাল এল আলতো স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে ব্রাজিল-বলিভিয়া ম্যাচ।
চোটের সঙ্গে লড়তে লড়তে গত দুই বছর নেইমার বেশ ক্লান্ত। এ কারণে ২০২৩ সালের আগস্টে আল হিলালে দুই বছরের চুক্তিতে গেলেও এ বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। শৈশবের ক্লাব সান্তোসে ফিরেও বারবার চোটে আক্রান্ত হয়েছেন এই ফরোয়ার্ড। এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারের ব্রাজিল ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ইকুয়েডরের পয়েন্ট ২৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা দুইয়ে। ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। সবাই ১৬টি করে ম্যাচ খেলেছে।
আরও পড়ুন:
‘নেইমারকে দেখিয়ে দিতে হবে সে এখনো ফুরিয়ে যায়নি’

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে