
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে আলোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুলকে গত ১৫ জানুয়ারি সকালে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। ১৭ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয় তাঁকে। সে সময় পেরিয়ে গেলেও নীরব ছিলেন বিসিবির এই পরিচালক। অবশেষে তাঁর চিঠির উত্তর দিলেন তিনি। নাজমুল ইসলাম চিঠিতে কী লিখেছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে নাজমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। আগামী ২৪ জানুয়ারি বোর্ড মিটিংয়ে নাজমুলের বিষয়টি তোলা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।
ফায়জুর রহমান আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা তাঁর (এম নাজমুল ইসলাম) চিঠি পেয়েছি। বিষয়টি আমরা আগামী বোর্ড সভায় তুলব। সেখানেই এ ব্যাপারে আলোচনা হবে।’
বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালক পদ থেকে নাজমুলকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট পরিচালক মানসিক ভারসাম্য হারালে, মৃত্যুবরণ করলে, টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে কিংবা কোনো ফৌজধারী অপরাধ করলেই কেবল তাঁকে অব্যাহতি দিতে পারবে বিসিবি। তাই বোর্ড সভায় নাজমুলকে যে বিসিবি পরিচালক পদ থেকে সরানোর ঘোষণা যে আসছে না সেটা নিশ্চিতই বলা যায়।
প্রথমে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে আলোচনায় আসেন নাজমুল। এরপর ক্রিকেটারদের পারিশ্রমিক এবং সাফল্য নিয়ে মন্তব্য করে দেশের ক্রিকেটে রীতিমতো আগুন জ্বালিয়ে দেন। বিতর্কিত মন্তব্যের পর নাজমুলকে বিসিবি পরিচালকের পদ থেকে অব্যাহতি না দিলে ক্রিকেট বর্জনের হুমকি দেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।
ক্রিকেটারদের দাবিতে নাজমুলকে অর্থ বিভাগের প্রধানের পদ থেকে অব্যাহতি দেয় বিসিবি। তাতে মন গলেনি ক্রিকেটারদের। ১৫ জানুয়ারি বিপিএলে ঢাকা পর্বের দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। তবে শেষ পর্যন্ত ক্রিকেটাররা নিজেদের অবস্থান থেকে সরে আসেন। ১৬ তারিখ থেকে শুরু হয় বিপিএলের ঢাকা পর্ব।

পুরো ব্যাপারটায় একটা আশ্চর্য উষ্ণতা আছে। কোনো এজেন্ডা নেই, কোনো স্পনসর নেই, ইন্টারনেটের একটা কোণ শুধু ঠিক করল যে এই মানুষটাকে তারা চেনে, এই মানুষটার পক্ষে তারা আছে।
৩২ মিনিট আগে
বর্তমান ফুটবল বাজার খেলোয়াড়দের অতীত বা বর্তমানের ব্যক্তিগত অর্জনের চেয়ে তাঁদের বয়স, পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপরই বেশি জোর দিচ্ছে। আর সে কারণেই সেরাদের এই তালিকায় রাজত্ব করছেন তরুণেরাই।
১ ঘণ্টা আগে
সব মিলিয়ে নতুন কোচের অধীনে একটি নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাড়তি রোমাঞ্চ। অধিনায়ক জামাল ভূঁইয়া দলের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘সবকিছুই নতুন, নতুন শুরু। আমি আমার সেরাটা দেব। অবশ্যই আমরা সামনের ম্যাচ জিততে চাই, কারণ প্রথমবারের মতো আমরা ইউরোপে খে
২ ঘণ্টা আগে
একদিকে আর্সেনালের গোছানো রক্ষণ, অন্যদিকে পিএসজির উড়ন্ত আক্রমণ। কে কাকে থামাতে পারবে, সেটাই ঠিক করে দেবে শনিবার রাতের চ্যাম্পিয়ন।
৩ ঘণ্টা আগে