বিশ্বকাপের প্রথম গোল বলে কথা। গতকাল আল-বাইত স্টেডিয়ামে তাই কাতারের বিপক্ষে গোলটি করার পর উল্লাসে মেতেছিলেন এনার ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়ার সঙ্গে উল্লাস করছিল পুরো ইকুয়েডর। তবে মুহূর্তের মধ্যে লাতিন আমেরিকার দলটির কাছে তা পরিণত হয় ‘হরিষে বিষাদে’। কেননা প্রযুক্তিগত কারণে বাতিল হয়ে যায় গোলটি।
গতকাল আল-বাইত স্টেডিয়ামে কাতার-ইকুয়েডর ম্যাচের ৩ মিনিটের ঘটনা। ফ্রী কিক নেন পারভিজ ইস্তুপিনান, যিনি ক্রস করে বল পাঠিয়ে দেন ডি বক্সে। বল রিসিভ করেন ফেলিক্স তরেস, তরেস বলটা দেন মাইকেল এস্ত্রাদাকে। এস্ত্রাদা হেড দিয়ে বলটা দেন তরেসকে। তরেস দারুণ এক ডিগবাজি শট দেন, পরে সেখান থেকে অসাধারণ হেডে লক্ষ্যভেদ করেন ভ্যালেন্সিয়া। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনা করে রেফারি ওরসোতো গোল বাতিল করে দেন। যেখানে এবারের বিশ্বকাপের নতুন প্রযুক্তি সেমিঅটোমেটেড অফসাইড প্রযুক্তিতে দেখা যায়, এস্ত্রাদার ডান পা ছিল অফসাইডে।
ভ্যালেন্সিয়াকে এরপর অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল পান ইকুয়েডরের এই ফরোয়ার্ড। এরপর ৩১ মিনিটে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন। ভ্যালেন্সিয়ার এই জোড়া গোলেই ইকুয়েডর ২-০ গোলে জয় পায় কাতারের বিপক্ষে।
জয় দিয়ে শুরু করা ইকুয়েডরের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ নভেম্বর। ২৯ নভেম্বর সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইকুয়েডর।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১৩ ঘণ্টা আগে