
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রোববার চোট পেয়েছে মাঠ ছাড়েন আর্লিং হালান্ড। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিটকে গেছেন হালান্ড। সেটা কত দিনের জন্য—প্রশ্ন এখন এটাই।
আগামীকাল প্রিমিয়ার লিগে হালান্ডের দল ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে লেস্টার সিটির। এই ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলন করেছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। সেখানেও প্রশ্ন করা হয়েছিল কত দিন মাঠের বাইরে থাকতে হবে হালান্ডকে। উত্তরে গার্দিওলা বলেন, দলীয় চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, ‘পাঁচ, ছয়, সাত সপ্তাহ।’
নতুন পরিসরে ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হবে জুনে। ১৪ জুন-১৩ জুলাই হতে যাওয়া এই ক্লাব বিশ্বকাপেই ফিট হালাল্কে পাওয়ার আশা ম্যানচেস্টার সিটির। সেরা ফর্মে না থাকলেও চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচে ২১ গোল করেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৩০। তাই চোটের কারণে হালান্ডকে হারিয়ে ফেলাটা ম্যানচেস্টার সিটির জন্য বড় একটা ধাক্কা। তবে এই ধাক্কার সঙ্গে মানিয়ে নেওয়ার কথাই বলছেন কোচ পেপ গার্দিওলা, ‘এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি আমরা। এটা মৌসুম জুড়েই ঘটছে।’
তাই কোচ এখন শুধু চোট পাওয়া ফুটবলারদের দ্রুত আরোগ্য কামনাই করতে পারেন। গার্দিওলা বললেন, ‘এই মৌসুমে আমাদের যেসব খেলোয়াড় চোট পেয়েছেন, তাঁদের জন্য আমি সত্যিই দুঃখিত। আর্লিংয়ের জন্যও দুঃখিত। তাই আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি, যেন সে যত দ্রুত সম্ভব ফিরে আসতে পারে।’

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, উত্তেজনা আর নাটকীয়তা। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। এমন রুদ্ধশ্বাস জয়ের পর সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
১০ মিনিট আগে
মিসরের বিপক্ষে নাটকীয় জয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে আবারও আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করা এই ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেয়েছে সুইজারল্যান্ড। লিওনেল মেসিদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও ম্যাচের আগে আত্মবিশ্বাস হারাচ্ছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন। তাঁর মতে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অজেয় নয়।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের আলোচিত নাম এখন ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হারার পর এই ফরাসি রেফারিকে একহাত নিচ্ছে মিসর। দলটির প্রধান কোচ হোসাম হাসান সরাসরি অভিযোগ করেছেন, ম্যাচের আগে থেকেই রেফারির ওপর চাপ তৈরি করেছিল আর্জেন্টিনা।
৩ ঘণ্টা আগে