
ইউরোপিয়ান ফুটবলে দর্শক কর্তৃক ফুটবলার হেনস্থার ঘটনা যেন এখন ডাল-ভাতে পরিণত হয়েছে। ভক্তদের নেক্কারজনক আচরণের শিকার হয়ে প্রায়ই আলোচনায় আসেন ভিনিসিয়ুস জুনিয়র, অরেলিয়েন চৌমেনি, লামিনে ইয়ামালরা। সবশেষ দর্শকদের বাজে আচরণের শিকার হলেন লেস্টার সিটির বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী।
তৃতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কা এড়াতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে জিততেই হতো লেস্টারকে। এমন সমীকরণে ১-০ গোলে হেরে গেছে দলটি। ম্যাচের ফলকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছে হামজার সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের ঘটনা।
প্রতিপক্ষের মাঠ ফ্রেটন পার্কে এদিন শুরুর একাদশেই ছিলেন হামজা। ৭১ মিনিটে তাঁকে তুলে জর্ডান জেমসকে নামান লেস্টারের কোচ গ্যারি রোয়েট। মাঠ ছেড়ে যাওয়ার সময় স্বাগতিক দর্শকদের রোষানলে পড়েন হামজা। গ্যালারি থেকে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে লক্ষ্য করে তির্যক মন্তব্য করতে দেখা যায় পোর্টসমাউথের দর্শকদের।
প্রতিবেদন ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, মাঠ ছাড়ার সময় পোর্টসমাউথের দর্শকেরা হামজার সঙ্গে বর্ণবাদী আচরণ করেন। তারকা ফুটবলার বিষয়টি মেনে নিতে না পেরে গ্যালারির দিকে তাকিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মাঠের পাশে থাকা পোর্টসমাউথের দর্শকদের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুতই ঘটনাস্থলে ছুটে যান রেফারি। এরপর হামজা উত্তেজিত হয়ে ম্যাচ পরিচালককে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন। কিন্তু রেফারি বিষয়টি আমলে না নিয়ে উল্টো হামজাকে হলুদ কার্ড দেখান। রেফারির এমন সিদ্ধান্তে আরও ক্ষুব্ধ হয়ে উঠেন হামজা। তাঁকে শান্ত করতে এগিয়ে এসেছিলেন লেস্টারের কোচিং স্টাফের এক সদস্য। রাগের মাথায় সেই স্টাফকে সরিয়ে দিয়ে বেঞ্চে বসে পড়েন হামজা।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে