
প্রথম ওয়ানডে শুরুর আগে বাংলাদেশের একাদশ নিয়ে একদফা নাটক হয়ে গেছে। প্রথমে একাদশে থাকলেও শেষ পর্যন্ত মাঠে দেখা যায়নি মোস্তাফিজুর রহমানকে। বাঁ হাতি পেসারের চোটের কারণে একাদশ পরিবর্তন আনে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এরপর থেকেই ভক্তদের কৌতুহল—কেমন আছেন মোস্তাফিজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় সারির দল নিয়ে আসা সফরকারীদের কাছে ২৬ রানে হেরে গেছে মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল মাঠে নামবে দুই দল। সিরিজে টিকে থাকতে চাইলে ম্যাচটি জিততেই হবে স্বাগতিকদের। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন শরীফুল ইসলাম। এই পেসারের কাছে মোস্তাফিজ প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। কাটার মাস্টারকে নিয়ে ইতিবাচক কথাই শুনিয়েছেন শরীফুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি (মোস্তাফিজ) আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি সুস্থ।’
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে টসের আগে ওয়ার্ম আপের সময় ডান হাঁটুতে চোট পান মোস্তাফিজ। এরপর মিরাজ এবং সিমন্স নিজেদের মধ্যে আলোচনা করে তারকা পেসারকে একাদশ থেকে বাদ দেন। মোস্তাফিজের পরিবর্তে একাদশে নেওয়া হয় শরীফুলকে। সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিং করেছেন। ১০ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ম্যাচে তাঁর একাদশে থাকা এখন নিশ্চিতই বলা যায়।
একাদশ নিয়ে শরিফুল বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা যে ১৫ জনের দল আছি সবাই প্রস্তুত থাকি ম্যাচ খেলার জন্য। এখন সিদ্ধান্ত নেবে কোচ। আমরা সবাই প্রস্তুত আছি। এটা তো আমার হাতে কিছু করার নেই। যে টিম দিবে সেই টিম নিয়েই আমরা নামব। আলহামদুলিল্লাহ, আমি যদিও মোটামুটি বোলিং করেছি, তবুও আমরা ম্যাচটা হেরেছি, তাই খারাপ লাগছে।’
যাঁর বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছিলেন শরীফুল, সেই মোস্তাফিজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে পারবেন কি না, এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে আশার কথা হলো—দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে আজ মিরপুরে দলীয় অনুশীলনে দেখা গেছে মোস্তাফিজকে। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলনও করেছেন। এরপরও শেষ পর্যন্ত সিরিজ বাঁচানোর ম্যাচে মোস্তাফিজকে একাদশে দেখা যাবে কি না সেটা এখনই নিশ্চিতভাবে বলার সুযোগ নেই।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন বি
৩ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে