পুসকাস অ্যারেনায় গতকাল জোসে মরিনহোর লক্ষ্য ছিল নিজের রেকর্ড বাড়িয়ে নেওয়ার। ইউরোপা লিগের ফাইনালে হেরে যাওয়ায় পরে তা আর হয়নি। সব মিলিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলের টুর্নামেন্টের ফাইনালে শতভাগ জয়ের ধারা ব্যাহত হওয়ায় ম্যাচ শেষে অসন্তুষ্ট ছিলেন তিনি।
তাই হয়তো রানার্সআপের পদকটি নিজের কাছে রাখতে চাননি মরিনহো। টানেল দিয়ে মাঠ ছাড়ার আগে নিজের গলার রৌপ্য পদকটি দিয়েছেন এক খুদে ভক্তকে। পদকটি পেয়ে যারপরনাই পুলকিত ছিল সেই ভক্ত। আশপাশে তাকিয়ে দেখছিল আর যেন বিশ্বাসই করতে পারছিল না ‘দ্য স্পেশাল ওয়ানের’ কাছ থেকে পদকটি পেয়েছে সে।
এমনটা অবশ্য প্রথম নয় মরিনহোর কাছে। এর আগেও পদক গ্যালারিতে ছুড়ে মেরেছেন তিনি। সেটিও চেলসির হয়ে ২০০৬ সালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের পদক। যদিও পরে জানা যায়, সেটা নিজের ছিল না। ছিল নিজের শিষ্য রবার্ট রুথের। সেদিন এই ডিফেন্ডার ম্যাচে না খেলায় পর্তুগিজ কোচের কাছে শিষ্যের পদকটি ছিল। আর সেটাকে নিজের মনে করে গ্যালারিতে ছুড়ে মেরেছিলেন তিনি।
গতকাল সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ফাইনাল পরে পেনাল্টিতে ৪-১ ব্যবধানে হেরে যাওয়ায় তিক্ত এক অভিজ্ঞতার স্বাদ পেয়েছেন মরিনহো। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ মিলিয়ে আগের পাঁচ ফাইনালে কখনো হারেননি তিনি। এবার ষষ্ঠবারের ফাইনালে হেরেছেন রোমা কোচ। যদিও শুরুটা দুর্দান্ত ছিল তাঁর দলের। ম্যাচে পাওলো দিবালার গোলে এগিয়েও গিয়েছিল তারা। আবার তাঁর শিষ্য জিয়ানলুকা মানচিনির আত্মঘাতী গোলেই সমতায় ফেরে প্রতিপক্ষরা। শেষে আর পেরে উঠল না তাঁর দল।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
১৯ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
১৯ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে