
উচ্চ পারিশ্রমিক পান না বাংলাদেশ নারী ফুটবলরারা। নেপালে সাফ জয়ের পর বাফুফের কাছ থেকে ভালো উপহার ও বোনাসের দাবি করতেই পারেন শিরোপাজয়ী মেয়েরা। তবে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন গতকালও বোনাসের ঘোষণা দিতে পারেননি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছেন, তাঁরা ৫০ লাখ টাকার বোনাস দেবেন সাবিনাদের।
আজ দুপুরে বিসিবি এক বিজ্ঞপ্তিতে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ীদের বোনাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। সেখানে বিসিবির সভাপতি পাপন বলেন, ‘দুর্দান্ত পারফরম্যান্সে ঐতিহাসিক অর্জনে নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই প্রচেষ্টায় আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলকে ৫০ লাখ টাকার বোনাস ঘোষণা করছি। কোনো সন্দেহ নেই, সাফ জয় দেশের সব খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে।’
সাফজয়ী বাংলাদেশের মেয়েরা এরই মধ্যে কাঠমান্ডু থেকে রওনা দিয়েছেন। আজ দুপুর ২টার মধ্যেই তাঁদের দেশে এসে পৌঁছার কথা।

বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়েছিল ইকুয়েডর। সেই ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলের জয় তুলে নিয়ে ২০ বছর পর আবারও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দলটি। ঐতিহাসিক এই সাফল্যের কৃতিত্ব নিজের নয়, দেশের মানুষের বলে মন
৪১ মিনিট আগে
উত্তর আমেরিকায় চলমান ফুটবল বিশ্বকাপে এখনো অর্ধেক ম্যাচ বাকি আছে। এরই মধ্যে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এবারের আসর। দর্শক উপস্থিতিতে বিশ্বকাপের সর্বকালের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান এই টুর্নামেন্ট।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে যুক্তরাষ্ট্র। এই ড্রয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে দলটি। গ্রুপের অপর ম্যাচে অন্তিম মুহূর্তে গোল হজম করে তুরস্কের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে
নকআউটের লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মানই দেখালেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। একই সঙ্গে এবারের বিশ্বকাপে সবচেয়ে সেরা দল হিসেবে বেছে নিলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। এমন মন্তব্য করার পর অবশ্য হাস্যরসের সুরে ব্রাজিলের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি।
৩ ঘণ্টা আগে