
২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পর থেকেই এমিলিয়ানো মার্তিনেজ ফ্রান্সের ভক্ত-সমর্থকদের চক্ষুশূল। তাঁকে খোঁচা দিতেই যেন বেশি পছন্দ করেন ফরাসিরা। পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে গত রাতে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষককে দুয়োধ্বনি দিয়েছেন দর্শকেরা।
ঘরের মাঠে গত রাতে পিএসজি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। মার্তিনেজ অ্যাস্টন ভিলার গোলরক্ষক হিসেবে খেলেছেন। বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা গেছে, ম্যাচের আগে মার্তিনেজ ওয়ার্মআপ করতে মাঠে নামতেই স্টেডিয়ামের অটাইল সেকশন থেকে দুয়োধ্বনি দেওয়া শুরু হয়। দর্শকদের অনেকে শিষও দিয়েছেন। কিছু গালিগালাজও শোনা গেছে।
আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক মার্তিনেজকে বাজেভাবে বরণের রাতে হেরেছে অ্যাস্টন ভিলাও। ৩-১ গোলে জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে পিএসজি। ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল অ্যাস্টন ভিলা। ৩৫ মিনিটে গোল করেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মরগান রজার্স। ৩৯ মিনিটে ডিজাইর ডুয়ের গোলে সমতায় ফেরে পিএসজি।
প্রথমার্ধ ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলার বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছে পিএসজি। ৪৯ মিনিটে খিচা কাভারেইস্কা গোল করে এগিয়ে নেন পিএসজিকে। প্যারিসিয়ানদের তৃতীয় গোলটা হয়েছে একেবারে শেষভাগে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোল করেন নুনো মেন্দেস। ৩-১ গোলে পিছিয়ে থেকে অ্যাস্টন ভিলা দ্বিতীয় লেগ ১৫ এপ্রিল খেলবে পিএসজির বিপক্ষে। অ্যাস্টন ভিলা-পিএসজি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ হবে ভিলা পার্কে।
২০২২-এর ১৮ ডিসেম্বর ধ্রুপদী আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের প্রথমার্ধ ড্র হয় ৩-৩ গোলে। টাইব্রেকারে মার্তিনেজের নৈপুণ্যে আর্জেন্টিনা হয়েছে চ্যাম্পিয়ন। তাতে দীর্ঘ ৩৬ বছর পর আলবিসেলেস্তের বিশ্বকাপের খরা কেটেছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলরক্ষক ‘চীনের মহাপ্রাচীরের’ মতো আগলে রেখেছেন বলে পেয়েছেন গোল্ডেন গ্লাভস পুরস্কার।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে