বিশ্বকাপে সুইজারল্যান্ড যেন ছিল ব্রাজিলের সামনে অভেদ্য গোলকধাঁধা। বিশ্বকাপে এর আগের দুই দেখায় দুটো ম্যাচই হয়েছিল ড্র। স্টেডিয়াম ৯৭৪ এ আজ মনে হচ্ছিল, তৃতীয়বারের মতো ঘটতে যাচ্ছে একই ঘটনা। তবে কাসেমিরো তা হতে দেননি। কাসেমিরোর অসাধারণ গোলে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দেয় ব্রাজিল। তাতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণের খেলা চলেছে। সঙ্গে শারীরিক শক্তি প্রদর্শনের খেলাও চলেছে। ফাউল বেশি করেছে সুইজারল্যান্ড। যেখানে প্রথম তিন মিনিটের মধ্যেই দুবার ফাউল করে বসে সুইসরা। এরপর ম্যাচের ৬ মিনিটের সময় গোল করার সুযোগ পেয়েছিল সুইসরা। কর্ণার থেকে রুবেন ভারগাসের ক্রসে উইডমার ডান পায়ে একটা শট নিয়েছিলেন কিন্তু সেই সুযোগ লক্ষ্যভ্রষ্ট হয়।
এরপরই পাল্টা আক্রমণে যায় ব্রাজিল। ২৭ মিনিটের সময় রাফিনহার ক্রস থেকে ভিনিসিউস জুনিয়র গোল করার সুযোগ পেয়েছিলেন। সুইস গোলরক্ষক ইয়ান সোমার তা ঠেকিয়ে দিয়েছেন। ঠিক তার পরের মিনিটে কাসেমিরো গোল করার সুযোগ হাতছাড়া করেন। ৩১ মিনিটে এদের মিলিতাওয়ের পাস থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন রাফিনহা। এবারও ব্রাজিলিয়ানদের হতাশ করেছেন সোমের। প্রথমার্ধের শেষের দিকে বেশ কয়েকবার সুইসদের রক্ষণদুর্গে হানা দিয়েও গোলমুখ খুলতে পারেনি ব্রাজিল। গোলশূন্য ড্রয়ে থেকে শেষ হয় প্রথম ৪৫ মিনিট।
দ্বিতীয়ার্ধের শুরুটা হয়েছিল প্রথমার্ধের মতোই। শারীরিক শক্তি প্রদর্শনের খেলা একটু বেশি চলায় খুব দ্রুতই হলুদ কার্ড দেখান রেফারি। ৫০ মিনিটে সুইজারল্যান্ডের ফ্যাবিয়ান রাইডার এবং ৫২ মিনিটে ব্রাজিলের ফ্রেড-এই দুজন দেখেছিলেন হলুদ কার্ড। ৫৩ মিনিটে সুইজারল্যান্ডের জিবরিল সোয়ের আক্রমণ শট ব্লক করে দেন ব্রাজিলের ডিফেন্ডাররা। ৫৭ মিনিটে গোলের সুযোগ তৈরী করেছিল ব্রাজিল।
ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন
ফ্রেড পাস দিয়েছিলেন ভিনিসিউসকে। ভিনিসিউসের থেকে বল পেয়েছিলেন রিচার্লিসন তবে ঠিকঠাক সংযোগ করতে পারেননি। ৬৪ মিনিটের সময় গোল পেয়েছিল ব্রাজিল। গোলটি করেছিলেন ভিনিসিউস তবে অফসাইডে বাতিল হয়ে যায় গোল।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়তে ক্লিক করুন
গোল বাতিল হওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। বারবার সুইস রক্ষণদুর্গে হানা দিচ্ছিল বারবার তবে গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। অবশেষে ৮৩ মিনিটে এসে গোলের দেখা পেয়ে যান তিতের শিষ্যরা। রড্রিগোর অ্যাসিস্টে দারুণ এক হাফ ভলিতে গোল করেন কাসেমিরো। এরপর শেষের দিকে বেশ কয়েকবার আক্রমণ করলেও আর গোল পায়নি সেলেসাওরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
৯ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
২৮ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে