সার্বিয়ার বিপক্ষে জিতলেও হারাতে হয়েছে দলের সেরা খেলোয়াড়কে। প্রথম রাউন্ডের বাকি দুই ম্যাচে না পেলেও নকআউট পর্বে গেলে নেইমারকে পেতে পারে ব্রাজিল। তবে দানিলোর বিশ্বকাপ শেষ হয়েই গেছে। নেইমার-দানিলোর বিকল্প চিন্তা করতে হচ্ছে ব্রাজিল কোচ-অধিনায়কের। এখানেই শেষ নয়, সুইজারল্যান্ডের ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছেন লুকাস পাকুয়েতাও।
চোটজর্জর ব্রাজিলের অবশ্য বিকল্পের জন্য বসে থাকতে হচ্ছে না, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন কোচ তিতে। তবে সেটি নিয়ে খোলাখুলি কিছু বলতে চাননি তিনি, ‘আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছি। কিন্তু ম্যাচের আগে তা বলতে চাই না।’ তবে কাসেমিরো ইঙ্গিত দিয়েছেন রদ্রিগো খেলতে পারেন।
স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্য থেকে যে কাউকে যেকোনো পজিশনে খেলাতে পারেন তিতে। পাকুয়েতার জায়গায় ব্রাজিল কোচের পছন্দ রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদার মিলিতাও। তিতে বললেন, ‘কৌশলগত জায়গা থেকে, স্কোয়াডের সদস্যদের মধ্য থেকে খেলোয়াড়দের বৈশিষ্ট্যগত বা আচরণগত পরিবর্তন নিয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে পারি। মিলিতাও আগেও এই পজিশনে খেলেছে। তার ব্যক্তিত্বের সঙ্গে যায় বিষয়টি।’
নিলোর জায়গায় দানি আলভেস মাঠে নামবেন কি না এ বিষয়ে নিশ্চিত করেননি ব্রাজিল কোচ। কৌশলগত ও নেতৃত্বগুণের জন্য দানিকে প্রয়োজন বলেও জানিয়েছেন তিতে। তাঁর ব্যাপারে সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের আগপর্যন্ত।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫