
দীর্ঘ ১১১ বছরের ইতিহাস সান্তোসের। ব্রাজিলের শীর্ষ লিগ থেকে কখনো অবনমন না হওয়ার। কিন্তু এবার সেই ইতিহাস তারা অক্ষত রাখতে পারল না। প্রথমবারের মতো ব্রাজিলের শীর্ষ লিগ ‘সিরি আ’ থেকে ‘সিরি বি’তে অবনমিত হতে হলো তাদের।
গতকাল নিজেদের শেষ ম্যাচে ফোর্তালেজার বিপক্ষে জিতলেই অবনমন এড়াতে পারত সান্তোস। কিন্তু ঘরের মাঠে ২-১ গোলে প্রতিপক্ষের কাছে হেরে বসে তারা। এই হারে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অবনমনও নিশ্চিত হয় তাদের।
সান্তোসের ১১১ বছরের দীর্ঘ ইতিহাসের ব্যত্যয় ঘটায় বিষয়টা ভালোভাবে নিতে পারেননি সমর্থকেরা। ম্যাচ হারের আগুনটা বাইরেও দেখিয়েছেন তাঁরা। সান্তোসের মাঠে ভিলা বেলমিরোর বাইরে রাস্তায়া পার্কিং করা বেশ কিছু গাড়িতে আগুন লাগিয়ে দেন সমর্থকেরা।
সান্তোসে খেলেই তারকা হয়ে উঠেছেন পেলে-নেইমাররা। শৈশবের ক্লাবের এমন দুর্দশা দেখে ব্যথিত হয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সান্তোস সব সময় সান্তোসই থাকবে। আমরা আবারও হাসব।’ বেঁচে থাকলে নিশ্চয়ই নেইমারের মতোই কষ্ট পেতেন পেলে। গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি। তাঁর মৃত্যুর এক বছর পূর্ণ হতে না হতেই সান্তোসের আকাশে এমন দুঃসংবাদ।
২০ দলের টুর্নামেন্টে ১৭তম দল হিসেবে অবনমন হয়েছে সান্তোসের। ৩৮ ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়েছে তারা। তাদের অবনমনে আর বাকি থাকল দুটি দল—ফ্লামেঙ্গো ও সাও পাওলো। সান্তোসের দুঃসংবাদের দিন টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছে পালমেইরাস। সব মিলিয়ে সর্বোচ্চ ১২ বার জিতেছে তারা। ক্রুজেইরোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে