
কালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি! সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। পরিত্যক্ত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার খেলা। ম্যাচের বাকি অংশ কবে হবে, তা পরে জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১-১ গোলে ড্রয়ে অসমাপ্ত থাকল খেলা।
সকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী হতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে। প্রথমার্ধেই ১-১ গোলে সমতায় ছিল দুই দল। দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ম্যাচের শুরুতে আক্রমণের জোয়ার তোলে বসুন্ধরা। ষষ্ঠ মিনিটেই উৎসবের উপলক্ষ পায় তারা। সাদ উদ্দিনের ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে আবাহনীর জাল কাঁপান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানো। জার্সি দিয়ে বল মোড়ানোর উদ্যাপন বলে দেয় বাবা হতে যাচ্ছেন তিনি।
পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়ে হয়ে ওঠে আবাহনী। তাই খুব একটা বেশি সময় এগিয়ে থাকার সুবিধা পায়নি বসুন্ধরা। ১৫ মিনিটে এমেকা ওগবুহর চুলচেরা ক্রস তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় মোহাম্মদ ইব্রাহিম। আলতো টোকায় ইব্রাহিম নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করতে কোনো ভুল করেননি।
তারপর দুই দল চেষ্টা করলেও সেভাবে কোনো আক্রমণ সাজাতে পারেনি। উল্টো এক ফাউলকে কেন্দ্র করে হাতা হাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এ ঘটনায় হলুদ কার্ড বসুন্ধরার রিমন হোসেন ও শাকিল এবং আবাহনীর মিরাজুল।
১-১ সমতায় বিরতির পর অঝোর নামতে থাকে বৃষ্টি। তারপরও দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেন রেফারি। কিন্তু এক মিনিটের বেশি খেলা চালাতে পারেননি তিনি। সুযোগ পেয়ে সমর্থকেরা গ্যালারি ছেড়ে মাঠে ঢুকে গা ভাসান বৃষ্টিতে।
এক ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকার পর ভেজা মাঠে শুরু হয় খেলা। ডাগআউটে ছিল না কোনো ছাউনি। তাই চেয়ার বসে থাকতে হয় বাকি খেলোয়াড়দের। ৪৮ মিনিটে রাকিবের হেডে গোল প্রায় পেয়েই যাচ্ছিল বসুন্ধরা। তবে লাফিয়ে অসাধারণ এক সেভ দেন আবাহনী গোলরক্ষক মিতুল মারমা।
৬৫ মিনিটে চন্দন রায় ও ইভান্স ইত্তিকে তুলে নিয়ে জনাথন ফার্নান্দেজ ও ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে নামান বসুন্ধরা কোচ ভালেরিউ তিতা। ৭৭ মিনিটে লেসকানোর জায়গায় নামেন ইনসান হোসেন। ৮২ মিনিটে রাকিবের হেড থেকে বক্সে বল পেয়েছিলেন সোহেল রানা। কিন্তু তাঁর শট চলে যায় বারের ওপর দিয়ে।
৮৭ মিনিটে রাফায়েল অগুস্তো ফ্রি কিকে পা ছোঁয়াতে ব্যর্থ হন সুমন রেজা। দুই মিনিট পর রাফায়েলের কাটব্যাক করেছিলেন সুমনকে। কিন্তু পানির কারণে আটকে যায় বল। তবুও চেষ্টা করেছিলেন সুমন। কিন্তু শটে জোর ছিল না। শেষ দিকে আবাহনীই বেশি আক্রমণে যায়। কিন্তু গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে আরও নিজেদের বিপদ বাড়ায় বসুন্ধরা। ১০২ মিনিটে সুমনকে পেছন থেকে অযথা ফাউল করে মাটিতে ফেলে দিলে লাল কার্ড দেখেন ফাহিম। ১০ জনের দলে পরিণত হওয়ায় ম্যাচ কঠিন হয়ে যায় বসুন্ধরার জন্য।
বিরতির সময় খানিকটা উত্তেজিত হয়ে পড়েন তিতা। তাই তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি। এরপর শুরু হয় নাটক। আলোকস্বল্পতার কারণে দুই দলের সঙ্গে আলোচনার পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। আবাহনী যদিও খেলতে চেয়েছিল। তবে রেফারির সিদ্ধান্তে বসুন্ধরা খুশিমনেই মাঠ ছেড়েছে।

২০২৫-২৬ মৌসুম রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের জন্য ছিল ভীষণ হতাশার। লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে জিততে পারেনি কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা। তবু সদ্য সমাপ্ত মৌসুম থেকে রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করল ‘রয়্যাল মাদ্রিদ’ নামে পরিচিত এই ক্লাবটি।
৪ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ফিফার কাছ থেকে সুবিধা পাওয়া। রেফারির সিদ্ধান্তগুলো বারবার তাদের পক্ষে যাওয়ায় সমালোচনা করেছিলেন মিসরের কোচ হোসাম হাসান, ফরোয়ার্ড মোস্তফা জিকোসহ আরও অনেকেই। এবার জানা গেল সুইজারল্যান্ডের ফরোয়ার্ড বিল এমবল
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার আগেই নাহিদ রানার ছিটকে যাওয়ার দুঃসংবাদ পায় বাংলাদেশ। গতির ঝড়ে হই চই ফেলে দেওয়া রানাকে অস্ট্রেলিয়ার মাঠে দেখার যে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের, তা শুরুতেই শেষ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান
৫ ঘণ্টা আগে
এসইসি হল ৫-এ অনুষ্ঠিত বাউট নম্বর ১০০-এর এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন অস্ট্রেলিয়ান বক্সার ডিকসন। প্রথম রাউন্ডে বিচারকদের সবাই (১০-৯ পয়েন্টে) ডিকসনকেই এগিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডেও একই ধারায় আক্রমণ বজায় রাখেন তিনি। ডিকসনের একের পর এক শক্ত পাঞ্চের মুখে ব্যাকফুটে চলে যান ব্লু কর্নারে থাকা
৬ ঘণ্টা আগে