
নেইমার বিশ্বকাপ দলে থাকবেন কি না, তা নিয়েই ছিল অনেক জল্পনাকল্পনা। শেষ পর্যন্ত তাঁকে নিয়েই যুক্তরাষ্ট্রে পা রাখে ব্রাজিল। কিন্তু চোট আর পিছু ছাড়ল কোথায়! পেশির চোটে এখন মাঠের অনুশীলনে ফিরতে পারেননি। তাই তাঁকে ছাড়াই কাল বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
তবে স্বস্তির খবর হলো, নেইমার দ্রুতই চোট কাটিয়ে উঠছেন। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই দলের সঙ্গে অনুশীলনে দেখা যাবে এই তারকাকে। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপে আছেন তিনি এবং মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করছেন।
নেইমারের ফেরার গুরুত্ব তুলে ধরে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমার কঠোর পরিশ্রম করছে এবং নিজের লক্ষ্যের প্রতি সম্পূর্ণ মনোযোগী। আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে আগামী সপ্তাহেই দলের সঙ্গে যোগ দেবে। মাঠে তার অনস্বীকার্য টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি অভিজ্ঞতা এই দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’
শুধু মাঠের খেলাই নয়, ড্রেসিংরুমের পরিবেশ এবং টুর্নামেন্টজুড়ে দলের আত্মবিশ্বাস ধরে রাখতেও নেইমারের উপস্থিতি বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে ব্রাজিলিয়ান কোচিং স্টাফ।
উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ মরক্কোকে নিয়ে বেশ সতর্ক আনচেলত্তি। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের সমীহ করে তিনি বলেন, ‘আধুনিক ফুটবলে কোনো ছোট দল নেই। মরক্কো খুবই সুসংগঠিত দল এবং আফ্রিকার অন্যতম সেরা। তাদের প্রতিটি বিভাগেই মানসম্পন্ন খেলোয়াড় আছে।’
সেট-পিস নিয়ে আলাদা করে কাজ করেছে ব্রাজিল। আনচেলত্তি মনে করিয়ে দেন, আধুনিক ফুটবলের প্রায় ৩০ শতাংশ গোল আসে সেট-পিস থেকে। ব্রাজিলের স্কোয়াডে নিখুঁত কর্নার টেকার ও দারুণ হেডার থাকায় তারা এই সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে চান।
চাপের মুখে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিছুটা দার্শনিক ঢঙে ভয়ের গুরুত্ব তুলে ধরেন আনচেলত্তি। তিনি বলেন, ‘ভয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, এটি জীবন বাঁচায়। আপনার মনে যদি ভয় না থাকে, তবে সিংহকেও বিড়ালের মতো মনে হতে পারে। ম্যাচ নিয়ে কিছুটা উদ্বেগ থাকা ভালো, এতে দল নিজের সেরাটা উজাড় করে দিতে পারে।’
এবারের বিশ্বকাপে কোনো একক দলকে ফেবারিট মানতে নারাজ এই ইতালিয়ান। স্পেনকে অন্যতম দাবিদার মানলেও তাঁর মতে, এবারের আসরটি হবে অত্যন্ত ভারসাম্যপূর্ণ, যেখানে অনেক দলেরই শেষ পর্যন্ত লড়াই করার সমান সুযোগ রয়েছে। ফুটবলারদের গোল উদযাপনের চিরাচরিত নাচ নিয়েও অভয় দিয়েছেন কোচ।

কোচের এই সাহসী সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দেয় মাত্র ১২১ সেকেন্ডের মধ্যে। ৭৮ মিনিটে মাঝমাঠ থেকে ইসমায়েল কোনের চমৎকার এক পাস নিয়ন্ত্রণে নিয়ে বসনিয়ান ডিফেন্ডারকে বোকা বানান লারিন। এরপর ডান পায়ের নিখুঁত ভলিতে বল জড়িয়ে দেন বসনিয়ার জালে।
৩ ঘণ্টা আগে
নিজের এবং দলের প্রস্তুতি সম্পর্কে এই তারকা রাইট-ব্যাক আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে, আমি আগামীকালের ম্যাচের প্রস্তুতির দিকেই পুরোপুরি মনোযোগ দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো মরক্কোর সমর্থকদের খুশি করা, ইনশা আল্লাহ।’
৩ ঘণ্টা আগে
সঞ্জয়ের জন্ম বাংলাদেশের চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে। এরপর শৈশবের একটি বড় সময় চট্টগ্রামে কাটিয়ে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই ডিজে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ইলেকট্রনিক মিউজিকের সঙ্গে বাংলা সুরের ফিউশন ঘটিয়ে প্রশংসিত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রাথমিকভাবে চলতি বছরের নভেম্বরে বিচার শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৭ সালের শুরুর দিকে যেতে পারে। জামিনের শর্ত অনুযায়ী, দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে যেকোনো পরিকল্পনার কথা ব্রিটিশ কর্তৃপক্ষকে আগে থেকেই জানাতে বাধ্য পার্টেই। তাঁর বিরুদ্ধে ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে তিনজন নারীকে ধর্ষণের অভিযোগে প
৬ ঘণ্টা আগে