ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে কে সেরা—এ নিয়ে দুই ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে আলোচনা যেন থামার নয়। দুজনে ইউরোপীয় ফুটবল ছেড়ে চলে গেলেও সেটার রেশ এখনো রয়ে গেছে। সৌদি প্রো লিগেও দেখা গেছে একই চিত্র।
২০২৩-২৪ মৌসুমের শুরুতে সৌদি প্রো লিগে টানা ২ ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আল-নাসর। এরপর সব প্রতিযোগিতা মিলে টানা ২০ ম্যাচ অপরাজিত ছিল তারা। পরাজয় শব্দটি যেন ক্রিস্টিয়ানো রোনালদোর দলের অভিধান থেকে একরকম হারিয়েই গিয়েছিল। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে হারের স্বাদ পায় আল-নাসর। আল-নাসরকে ৩-০ গোলে হারিয়েছে আল-হিলাল। আল-নাসর হারার দিন ঘটেছে এক মজার ঘটনা। প্রথমার্ধের খেলা শেষে যখন মাঠ ছাড়ছিলেন রোনালদো, তখন আল-হিলালের ভক্ত-সমর্থকেরা তাঁকে (রোনালদো) উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ নামে স্লোগান দেন। ভক্ত-সমর্থকদের স্লোগানে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড মেজাজ হারাননি। বরং গ্যালারির উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়েছেন। সামাজিক মাধ্যমে রোনালদোর এমন উড়ন্ত চুমুর ভিডিও ভাইরাল হয়ে যায়।
প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর ৬৪ মিনিটে প্রথম গোল করেন আল-হিলালের মিডফিল্ডার সার্জেচ মিলিনকোভিচ সাভিচ। এরপর শেষের দিকে দলটির স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচ ৮৯ মিনিটে ও অতিরিক্ত সময়ের ২ মিনিটে জোড়া গোল করেন, যার মধ্যে মিত্রোভিচের ৮৯ মিনিটের গোলে অ্যাসিস্ট করেন সালেম আল দাওসারি। আর অতিরিক্ত সময়ের ২ মিনিটে করা গোলে অ্যাসিস্ট করেন মিলিনকোভিচ সাভিচ। এর আগে মিলিনকোভিচ সাভিচের গোলে অ্যাসিস্ট করেন সৌদ আবদুল হামিদ। ৩-০ গোলের জয়ে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও একটু পাকাপোক্ত করল আল-হিলাল। দ্বিতীয় স্থানে থাকা আল-নাসর সমান ১৫ ম্যাচ খেলে পেয়েছে ৩৪ পয়েন্ট।

নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
২ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
২ ঘণ্টা আগে