
স্পেনের বিপক্ষে সৌদি আরবের ম্যাচের আগে পতাকা প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনে নতুন নজির তৈরি করেছে ফিফা। সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা কালেমার প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেয় ফুটবলের আন্তর্জাতিক সংস্থা।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের আগে সাধারণ নিয়ম অনুযায়ী পতাকা মাঠের ঘাসে বিছিয়ে প্রদর্শনের পরিবর্তে সৌদি আরবের পতাকা স্বেচ্ছাসেবকেরা হাতে ধরে উঁচু করে রাখেন। একইভাবে স্পেনের পতাকাও হাতে তুলে প্রদর্শন করা হয়, যাতে দুই দেশের প্রতি সমান সম্মান বজায় থাকে।
সৌদি আরবের পতাকায় সবুজ পটভূমির ওপর সাদা রঙে কালেমা লেখা রয়েছে এবং এর নিচে একটি তলোয়ারের চিত্র। ধর্মীয় ও রাষ্ট্রীয় প্রতীককে সম্মান জানিয়ে দেশটি দীর্ঘদিন ধরেই পতাকা মাটি, পানি বা কোনো নিম্ন পৃষ্ঠে স্পর্শ করানো বিরোধী। ১৯৭৩ সালের জাতীয় পতাকা আইনে এ বিষয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে, যেখানে পতাকা অর্ধনমিত করাও অনুমোদিত নয়।
এ অবস্থানকে বিবেচনায় নিয়ে ফিফা তাদের পূর্বনির্ধারিত ম্যাচ-ডে পতাকা উপস্থাপন প্রটোকলে পরিবর্তন করে। সাধারণত নতুন ফরম্যাটে মাঠের মাঝখানে খেলোয়াড় ও রেফারিরা বৃত্তাকারে দাঁড়িয়ে দুই পাশে বড় পতাকা বিছিয়ে রাখা হয়। তবে সৌদি আরবের ক্ষেত্রে এই পদ্ধতি ধর্মীয় সংবেদনশীলতার কারণে উপযুক্ত ছিল না।
সৌদি আরব ফুটবল ফেডারেশনের অনুরোধের পর ফিফা সিদ্ধান্ত নেয়—উভয় দেশের পতাকাই একইভাবে হাতে উঁচু করে প্রদর্শন করা হবে। কারণ শুধু সৌদির পতাকা উঁচু রাখা হলে সেটা স্পেনকে খাটো করা হতো।
একই ধরনের আরেকটি পরিস্থিতি দেখা গিয়েছিল ইরাকের ক্ষেত্রে, যেখানে পতাকায় ‘আল্লাহু আকবার’ লেখা থাকায় তাদের অনুরোধের ভিত্তিতে ফিফা প্রদর্শন পদ্ধতিতে পরিবর্তন আনে।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে