Ajker Patrika

বিশ্বকাপে প্রথম গোলেই পেলের পাশে ইয়ামাল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ জুন ২০২৬, ২২: ৪০
বিশ্বকাপে প্রথম গোলেই পেলের পাশে ইয়ামাল
গোলের পর ইয়ামালের উদ্‌যাপন। ছবি: এক্স

সৌদি আরবের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে এক দারুণ রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১০ মিনিটের মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী এই বার্সেলোনা তারকা।

এই গোলের মাধ্যমে ব্রাজিল কিংবদন্তি পেলের ৬৮ বছর পুরোনো এক রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল। বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তাঁর কম বয়সে ম্যাচের প্রথম গোল করার কীর্তি এত দিন শুধু পেলেরই ছিল। ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলের সেই রেকর্ডে নিজের নাম জুড়লেন ইয়ামাল। ১৮ বছর ৩৪৩ দিন বয়সে এই মাইলফলক ছুঁলেন তিনি।

শুধু তা–ই নয়, ইয়ামাল এখন বিশ্বকাপে স্পেনের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা। এই তালিকার চূড়ায় রাজত্ব করছেন তারই বার্সেলোনা সতীর্থ গাভি, যিনি ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে মাত্র ১৮ বছর ১১০ দিন বয়সে গোল করে ইতিহাস গড়েছিলেন।

ম্যাচে মিকেল ওয়ারসাবালের পাস থেকে চমৎকার এক শটে সৌদি আরবের জাল কাঁপান ইয়ামাল। গত ইউরো কাপে দারুণ খেলার পর এবার বিশ্বকাপের বড় মঞ্চেও নিজের প্রতিভার প্রমাণ দিলেন এই স্প্যানিশ তরুণ। তাঁর এই ঐতিহাসিক গোলের পর ম্যাচের শুরুতেই পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে স্পেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত