
পেশাদার ফুটবলের ব্যস্ততম অধ্যায় চলাকালেই এক ভিন্ন জীবনধারার কথা ভাবছেন মরক্কোর ডিফেন্ডার নুসাইর মাজরাউই। বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখার কথা ভাবছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। মসজিদের ইমাম হতে চান তিনি। গত মার্চে তাঁর বলা এই ইচ্ছার কথা এবারের বিশ্বকাপে ভাইরাল হয়েছে।
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন মাজরাউই। পাশাপাশি তিনি মরক্কো দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। এমন সময়েই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেওয়া মন্তব্য ফুটবল মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মাজরাউই বলেছিলেন, ‘বিশ্বকাপের পর আমি হয়তো অবসর নিয়ে নিতে পারি। জীবন খুবই সংক্ষিপ্ত। আমি পবিত্র কুরান মুখস্ত করতে চাই এবং একদিন কোনো মসজিদের ইমাম হতে চাই।’ এই বক্তব্যই ইঙ্গিত দিচ্ছে, খুব দ্রুতই পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়াতে পারেন এই ডিফেন্ডার।
মাজরাউইয়ের ফুটবল যাত্রা শুরু হয় আয়াক্স একাডেমি থেকে। ২০১৮ সালে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তাঁর। এরপর ২০২২ সালে যোগ দেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে। ২০২৪ সালের গ্রীষ্মকালীন দলবদলে ইউনাইটেডে যোগ দেন। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি আছে ২০২৮ সাল পর্যন্ত।
২০২২ কাতার বিশ্বকাপে আফ্রিকার ইতিহাসের প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলে মরক্কো। সে বিশ্বকাপে মরক্কানদের দলের গুরুত্বপূর্ণ সদমস্য ছিলেন মাজরাউই; খেলেছেন পাঁচটি ম্যাচ। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপেও দলটির গুরুত্বপূর্ণ মুখ তিনি। প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন মাজরাউই।

ম্যাচের যোগ করা সময়ে (৯২ মিনিটে) ফাবিয়ান রুইসের পাস থেকে নিখুঁত ট্যাপ-ইনে বল জালে জড়িয়েছিলেন ফেরান তোরেস। তবে অফসাইডের সুক্ষ্ম মারপ্যাঁচে গোলটি নিয়ে গ্যালারিজুড়ে দর্শকদের দুয়োধ্বনির মাঝেই বেশ দীর্ঘ সময় ধরে চলে ভিএআর রিভিউ। শেষ পর্যন্ত তিন মিনিট পর রেফারি অফসাইডের কারণে গোলটি বাতিল করলে স্পেনের জয়
২৫ মিনিট আগে
স্পেনের বিপক্ষে সৌদি আরবের ম্যাচের আগে পতাকা প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনে নতুন নজির তৈরি করেছে ফিফা। সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা কালেমার প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেয় ফুটবলের আন্তর্জাতিক সংস্থা।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে এক দারুণ রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১০ মিনিটের মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী এই বার্সেলোনা তারকা।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে লিওনেল মেসির শেষের শুরুটা হয়েছে দুর্দান্ত। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পুরো আলোটাই কেড়ে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর প্রশংসায় পঞ্চমুখ বর্তমান, সাবেক খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা। এবার মেসিকে প্রশংসায় ভাসালেন আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম
২ ঘণ্টা আগে