
জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল সহ আয়োজকেরা। দ্বিতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউটে পা রাখল মেক্সিকো।
দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে মেক্সিকানরা। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দক্ষিণ কোরিয়া। চেক রিপাবলিক ও দক্ষিণ আফ্রিকার সংগ্রহ সমান ১ পয়েন্ট। তাই মেক্সিকো যে সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করবে, সেটা এখন নিশ্চিত। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ চেক রিপাবলিক। সে ম্যাচ হারলেও পরের পর্বে যাওয়া নিয়ে কোনো চিন্তা থাকছে না মেক্সিকোর।
গুয়াদালহারায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দুই দলই সুযোগ নষ্ট করে বিরতিতে যায়। বিরতি থেকে ফেরার ৫ মিনিটের মাথায় ব্যবধান গড়ে দেওয়া গোলের দেখা পায় মেক্সিকো। যেখানে আছে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং গিউয়ের বড় অবদান।
একটি ক্রস ঠেকাতে বেরিয়ে এসে নিজের এক সতীর্থের সঙ্গে ধাক্কা খান সুং গিউ। এরপর তাঁর হাত থেকে বল পড়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান মেক্সিকোর ৩১ বছর বয়সী মিডফিল্ডার লুইস রোমো। লিড নেয় উত্তর আমেরিকার দলটি। সঙ্গে সঙ্গেই গ্যালারিতে আন্দের ঢেউ উঠে। এই ব্যবধান ধরে রেখে বাকি সময় পার করে দেয় মেক্সিকো।
নিজেদের ভুলে গোল হজম করে কিছুক্ষণ হতাশ হয়ে থাকতে দেখা গেছে দক্ষিণ কোরিয়ার ফুটবলারদের। কিন্তু নিজেদের সামলে নিয়ে গোলের জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে এশিয়ার দলটি। দারুণ কিছু সুযোগও তৈরি করেছিল। ফিনিশিংয়ের অভাবে মেক্সিকোর ডেডলক ভাঙতে পারেনি দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

লিওনেল মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর প্রচার করে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম লুসু টিভি। ঘটনার জেরে উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনিয়া এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান এল শো দেল ভেরানোর পুরো ব্যাকস্টেজ টিমকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
১৩ মিনিট আগে
কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে কানাডা। তবে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচটিতে দলটির জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ম্যাচজুড়ে কাতারের খেলোয়াড়দের কড়া ট্যাকল এবং শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত সংঘর্ষের কারণে।
১ ঘণ্টা আগে
স্মরণীয় একটা ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরেছে স্বাগতিকেরা। চট্টগ্রামের মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ দুপুর ২টায় মুখোমুখি হবে দুই দল। সিরিজ বাঁচাতে চাইলে ম্যাচটা জিততেই হবে বাংলাদেশকে
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে প্রায় হারের শঙ্কায় ছিল কানাডা। শেষদিকের গোলে কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সহ আয়োজকেরা। দ্বিতীয় ম্যাচেই নিজেদের শক্তি প্রমাণ রাখল কানাডিয়ানরা।
৩ ঘণ্টা আগে