২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গুছিয়ে আনতে চান ইংল্যান্ড কোচ টমাস টুখেল। এজন্য দলে তারকা কিংবা অভিজ্ঞ ফুটবলারদের জায়গা নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি।
হ্যারি কেইন, জুড বেলিংহাম, ফিল ফোডেন, কোল পালমারদের মতো বেশকিছু নামীদামি তারকা ফুটবলার। দলে ভারসাম্য আনতে কেবল এদের নিয়েই সন্তুষ্ট থাকতে চান না টুখেল। তরুণ ফুটবলারদেরও বাজিয়ে দেখতে চান এই জার্মান কোচ।
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচে সার্বিয়াকে ৫–০ গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। ম্যাচটিতে ছিলেন না বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। তাদের পরিবর্তে দলকে ভরসা দিয়েছেন মরগান রজার্স, নোনি মাদুয়েকে, অ্যাডাম হোয়ার্টনদের মতো তরুণ তুর্কিরা। যাঁদের পারফরম্যান্সে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন টুখেল।
বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সময় পার করছে ইংল্যান্ড। ৫ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে তারা। মূল পর্বে জায়গা নিশ্চিত করাটা এখন কেবল সময়ের ব্যবধান তাদের জন্য। টুখেল বলেন, ‘আমি সবসময় সাহসী–আপনারা জানেন। আমরা ইতিমধ্যেই কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছি। প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার জন্য আমরা কেবলমাত্র ২১ জন খেলোয়াড় নিয়ে একটি দল মনোনীত করেছি।’
টুখেল আরও বলেন, ‘দলে জায়গা করে নেওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। আপনি যদি ক্যাম্পে থাকেন তাহলে আপনার আচরণ এবং ফর্ম সেরা হতে হবে। আপনাকে সুযোগের সর্বোচ্চটা কাজে লাগাতে হবে। ক্যাম্পে থাকা এবং জায়গার জন্য লড়াই করা একটি সৌভাগ্যের বিষয়। যদি একজন বড় খেলোয়াড় টুর্নামেন্টে মিস করে, তাহলে আমাদের সমাধান থাকা দরকার। আমাদের সেই ছেলেদের ওপর মনোযোগ দিতে হবে যারা সম্ভাব্য সেরা সতীর্থ হতে প্রস্তুত। ফুটবল একটি দলগত খেলা। সার্বিয়ার বিপক্ষে সেটার সঠিক ব্যবহার দেখা গেছে।’

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
৩ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
৫ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
৬ ঘণ্টা আগে