একটা সময় হতাশ হয়ে দৌড়ানোই ছেড়ে দিলেন লিওনেল মেসি। না দেখেও বুঝে নিলেন, অফসাইডের পতাকা তুলে বসে আছেন সহকারী রেফারি। সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার গলার কাঁটা হয়ে থাকল অফসাইড আর ভিএআর প্রযুক্তি।
কাতার বিশ্বকাপের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের সামনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে সৌদি আরবের বিপক্ষে ১-০ ’তে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার গোল হতে পারত আরও তিনটি। ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে মেসির একটি ও লাউতারো মার্তিনেজের দুটি গোল বাতিল করে দেন রেফারি স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই মেসির আক্রমণ থেকে দলকে বাঁচান সৌদি গোলরক্ষক মোহামেদ খলিল। আনহেল ডি মারিয়ার পাস থেকে মেসির নেওয়া বাঁ পায়ের শটে গতি না থাকায় রক্ষা সৌদির।
তবে ১০ মিনিটে পেনাল্টিতে এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের ভেতর লিয়ান্দ্রো পারেদেসকে ফেলে দেন সৌদি ডিফেন্ডার আলি আল বুলায়হি। ভিআরের সহায়তা নিয়ে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠান্ডা মাথায় বল জালে জড়াতে ভুল করেননি মেসি। এই গোলে এক নতুন এক মাইলফলকও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। একমাত্র আর্জেন্টাইন হিসেবে চার বিশ্বকাপে গোল করার বিরল অর্জনটা এখন কেবল তাঁরই।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
২২ মিনিটেও জালে জড়িয়ে ছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে এই সিদ্ধান্ত বাতিল করে দেন রেফারি। পাঁচ মিনিট পরেই অধিনায়কের মতো আক্ষেপে পুড়েছেন লাউতারো মার্টিনেজ। ২৭ মিনিটে গোল পেলেও ভিএআরের সাহায্যে আর্জেন্টিনাকে আবারও হতাশায় পোড়ান রেফারিরা। ৩৫ মিনিটেও মেসির পাস থেকে মার্তিনেজের গোল বাতিল হয় একই কারণে। সৌদির হাইলাইন ডিফেন্সে বারবার অফসাইডের ফাঁদে পা দেওয়ায় প্রথমার্ধে ব্যবধানটা বড় করতে পারেনি আর্জেন্টিনা।
আর্জেন্টিনা একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেহান্দ্রো গোমেজ, লাউতারো মার্তিনেজ আনহেল ডি মারিয়া ও লিওনেল মেসি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
১৩ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
২৮ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১ ঘণ্টা আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে