চাইলে রিয়াল মাদ্রিদেই থাকতে পারতেন। বার্নাব্যুর দলটির সঙ্গে আগের চুক্তিই তো ছিল ২০০৪ সালের জুন পর্যন্ত। চাইলে ইউরোপের অন্য বড় ক্লাবেও যেতে পারতেন। কিন্তু রিয়াল ছেড়ে ফরাসি ফরোয়ার্ড বেছে নিলেন সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদকে।
কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে সবাই হয়তো বলবেন টাকার জন্য। এই টাকার জন্যই তো ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বড় অঙ্কের অর্থের প্রস্তাব ছিল লিওনেল মেসির জন্যও। আর্জেন্টাইন সুপারস্টার অবশ্য আল হিলালের টোপ না গিলে পাড়ি জমিয়েছেন আমেরিকায়। মেজর সকার লিগে খেলবেন ইন্টার মিয়ামির হয়ে।
আল ইত্তিহাদে যোগ দিয়ে বড় অঙ্কের অর্থ পাবেন বেনজেমাও; প্রতি মৌসুমে আয় করবেন ২০০ মিলিয়ন ইউরো। অর্থের এই অঙ্কটা সহজেই এড়ানোর নয়। কিন্তু করিম বেনজেমার সৌদি আরবে যাওয়ার বড় কারণ অর্থ নয়, কারণটা ভিন্ন। আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি করতে সৌদি আরবে গিয়ে সেই কারণটাই জানালেন বেনজেমা। বললেন, ‘কারণ আমি মুসলমান আর এটা একটা মুসলিম দেশ। আমি সব সময়ই সেখানে বসবাস করতে চেয়েছি।’

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
৩৩ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে