
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপাজয়ী এই যুবাদের বরণ করে নিতে আজ রাতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

টাইব্রেকারে পঞ্চম শটটি নিতে যাচ্ছেন রোনান সুলিভান। গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন তখন দুই হাত প্রসারিত করে ক্ষণ গুনছিলেন। তাঁর কাজ শেষ, রোনানেই নির্ভর করছিল সবকিছু। যুক্তরাষ্ট্র থেকে আসা এই প্রবাসী প্রথম ম্যাচেই মন জয় করে নেন জোড়া গোল করে।

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপের মালে স্টেডিয়ামে সেমিফাইনালে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে জয় নিয়ে বাংলাদেশের যুবারা। মোহাম্মদ মানিকের দুর্দান্ত এক হেডে জয়সূচক গোলের দেখা পেয়েছে বাংলাদেশ।

শিরোপা জিততেই হবে, এমন দর্শন লালন করেন না বাংলাদেশ নারী ফুটবলের কোচ পিটার বাটলার। ঢাকায় অনুষ্ঠিত মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর মুখে ছিল একই কথা—খেলোয়াড়দের পর্যাপ্ত ‘গেম টাইম’ দিতে চাই। বাটলার তাঁর কথা রেখেছেন। প্রতি ম্যাচেই খেলিয়েছেন ভিন্ন ভিন্ন একাদশ। পরীক্ষা-নি