
লিওনেল মেসির জীবনের ৩৮তম বসন্ত শেষ হওয়ার পথে। আগামীকাল ৩৯-এ পা দেবেন আর্জেন্টাইন মহাতারকা। তবে বয়সকে থোড়াই কেয়ার করেন তিনি। এখনো তরুণ ফুটবলারদের মতো মাঠে তাঁর ছুঁটে চলা। অসাধারণ ফর্ম দিয়ে নিয়মিত ভক্তদের মুগ্ধ করে চলেছেন। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপেও তুখোড় ফর্মে আছেন মেসি।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচের জয়ের নায়ক মেসি। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে মোট ৫ গোল করে এবারের বিশ্বকাপের আলোচনার কেন্দ্রবিন্দুতে দশ নম্বর জার্সিধারী ফুটবলার। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ডেকলান রাইস। আটবারের ব্যালন ডি’অর জয়ীকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
‘এল’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ২টায় ঘানার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। সে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রসঙ্গে উঠতেই মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানালেন রাইস। তিনি বলেন, ‘আমরা এখন যা দেখছি, তা সত্যিই খুব বিশেষ কিছু। এই বয়সে তিনি (মেসি) যা করছেন, তা অবিশ্বাস্য। একজন ফুটবলপ্রেমী, ফুটবল অনুরাগী এবং একজন পেশাদার ফুটবলার হিসেবে তাঁকে দেখা সত্যিই এক অসাধারণ আনন্দ।’
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ৩-০ গোলে জেতাতে হ্যাটট্রিক করেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের ২-০ ব্যবধানের জয়ের ম্যাচেও সবকটি গোল করেন অধিনায়ক। পেনাল্টি মিস না করলে এই ম্যাচেও হ্যাটট্রিকের দেখা পেতেন। এরপরও এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (১৮) বনে গেছেন মেসি। পেছনে ফেলেছেন ১৬ গোল করা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।

অস্ট্রিয়াকে হারিয়ে ‘জে’ গ্রুপ থেকে সবার আগে নকআউটের টিকিট কেটেছে আর্জেন্টিনা। একই সঙ্গে গ্রুপসেরা হয়ে পরের পর্বে খেলা নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। গ্রুপপর্বে জর্ডানের বিপক্ষে তাদের ম্যাচটি এখন তাই কেবল আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে। সে ম্যাচের আগে আর্জেন্টিনা দলে চোট হানা দিয়েছে।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির ৩৯তম জন্মদিন আগামীকাল। অবশ্য আগেভাগেই উদ্যাপনের কাজটা সেরে রেখেছেন। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের নামে লিখিয়েছেন তিনি। মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছানো এই আর্জেন্টাইন তারকা ম্যাচ শেষে মিক্সড জোনে কথা ব
২ ঘণ্টা আগে
ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরুর পর তুমুল সমালোচনার মুখে পর্তুগাল। দলের এমন পারফরম্যান্সে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন পর্তুগিজদের শুরুর একাদশে থাকার যোগ্য কি না, তা নিয়ে নতুন করে বিতর্ক চলছে ফুটবল আঙ্গিনায়।
২ ঘণ্টা আগে
অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ সামনে রেখে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। নকআউটের আগে খেলোয়াড়দের সতেজ রাখতে এবং বেঞ্চের শক্তি পরীক্ষা করতেই এই পথে হাঁটতে চান আর্জেন্টিনার কোচ।
৪ ঘণ্টা আগে