
বিশ্বকাপ বাছাইপর্বে বছরের শেষ দুই ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তার আগে দল দুটি পেয়েছে সুখবর। ব্রাজিল দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র আর আর্জেন্টিনা দলে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ।
চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গত দুই ম্যাচে খেলতে পারেননি ভিনি। পুরোপুরি ফিট হয়ে সবশেষ রিয়াল মাদ্রিদের জার্সিতে হ্যাটট্রিকও করেছেন এই উইঙ্গার। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের জন্য বেশ স্বস্তির খবরও এটি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ গত অক্টোবরে দুটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন আচরণবিধি ভাঙায়। সেই নিষেধাজ্ঞা শেষে আবারও দলে ফিরেছেন তিনি।
আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে রাত ৩টায় ভেনেজুয়েলার সঙ্গে খেলবে ব্রাজিল। ২০ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় নিজেদের মাঠে পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর ৪৫ মিনিট পরেই মাঠে নামবে ব্রাজিল ও উরুগুয়ে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে কলম্বিয়া। তিন ও চারে আছে যথাক্রমে উরুগুয়ে ও ব্রাজিল। দুই দলেরই পয়েন্ট ১৬ করে। শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে।
প্যারাগুয়ে ও পেরুকে হারাতে পারলে অনেকটাই কোয়ালিফাই করার কাছাকাছি পৌঁছে যাবে আর্জেন্টিনা। আর তাদের মূল ভরসা লিওনেল মেসি। অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে নিজে হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুই গোল করিয়েছিলেন। ম্যাচটি ৬-০ গোলে জিতে নেয় আর্জেন্টাইনরা।
আর্জেন্টিনার জন্য প্যারাগুয়ের চ্যালেঞ্জ সামলানো অবশ্য সহজ হবে না। এ বছরের মাঝামাঝি সময়ে দায়িত্ব নেওয়া কোচ গুস্তাভো আলফারোর অধীনে এখন পর্যন্ত হারেনি তারা। এই আর্জেন্টাইন কোচের অধীনে গত সেপ্টেম্বরেই পারাগুয়ে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে।

তবে লিওনেল স্কালোনির দলে দুঃসংবাদও আছে। চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে পাবে না আর্জেন্টিনা। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন লঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে