
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল। আজ রিও ডি জেনেরিওর মিউজিয়াম অফ টোমোরোতে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করেছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের এই দলে জায়গা হয়েছে নেইমারের।
২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন নেইমার। এরপর চোট আর ফর্মহীনতার কারণে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি তাঁর। ক্লাব ফুটবলেও সেভাবে ছন্দে রাখতে পারছিলেন না নিজেকে। পিএসজি ও আল হিলালের পাট চুকিয়ে তিনি এখন খেলছেন শৈশবের ক্লাব সান্তোসে। কিন্তু পুরোপুরি ফিট বেশিদিন থাকতে পারেননি।
তাই শঙ্কা জেগেছিল নেইমারের শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে থাকার ব্যাপারে। কেউ কেউ তাঁর পক্ষে থাকলেও বিপক্ষে থাকার লোকও কম ছিল না। দিনশেষে আনচেলত্তি ঠিকই আস্থা রাখলেন।
প্রতিবারের মতো এবারও ফেবারিট হিসেবেই বিশ্বকাপে নামবে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও দলটি নিয়ে খানিকটা খুচখুচানি আছে। পুরোনো দিনের মতো সেভাবে হুঙ্কার ছড়াতে পারছে না। বিশ্বকাপেও তেমন থাকবে কি না, তা মাঠের লড়াইয়েই দেখা যাবে। আনচেলত্তি বলেন, ‘যোগ্যতা, আবেগ এবং অভিজ্ঞতার মিশেলে এই তালিকা তৈরি করা হয়েছে। বেশ ভালো একটি দল হয়েছে। একেবারে নিখুঁত না হলেও, এমন একটি তালিকা যেখানে ভুলের সংখ্যা সবচেয়ে কম। আমাদের মূল লক্ষ্য হলো, এবারের বিশ্বকাপকে আকর্ষণীয় ও জমকালো করে তোলা।’
প্রায় এক ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠানের পর দল ঘোষণার আগে আনচেলত্তি আরও বলেন, ‘এই ২৬ জন খেলোয়াড়কে বেছে নেওয়া অত্যন্ত কঠিন ছিল, কারণ এই দেশে প্রতিযোগিতা অনেক বেশি। আমি প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলাম যে এখানে প্রচুর প্রতিযোগিতা রয়েছে, এবং সেটাই সত্যি। আমি খুব ভালো করেই জানি যে, আমাদের সাথে থাকা কিছু খেলোয়াড় এই তালিকাটি দেখে খুশি হবেন না। আমি তার জন্য সত্যিই দুঃখিত। যারা আমাদের সাথে ছিলেন এবং যারা (দলে) থাকতে পারেননি—অথচ এই তালিকায় জায়গা করে নেওয়ার জন্য দুর্দান্ত চেষ্টা করেছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
২৪ বছর ধরে শিরোপার দেখা না পাওয়া ব্রাজিল এবারের বিশ্বকাপে খেলবে সি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ষষ্ঠ শিরোপার অভিযান শুরু করবে আনচেলত্তির দল। এর আগে পানামা ও মিসরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
ব্রাজিলের বিশ্বকাপ দল
গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।
রক্ষণ: আলেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ইবানেস, লেও পেরেইরা, মার্কিনিওস, ব্রেমের, ওয়েসলি।
মাঝমাঠ: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।
আক্রমণভাগ: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

ক্রিকেট তো শুধু দক্ষতারই খেলা নয়। মনস্তাত্বিক খেলাও বটে। আচরণবিধির শিকল পায়ে থাকলেও মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিততে স্লেজিংয়ে তৈরি হয় অন্য রকম উত্তেজনা। এসব কথার লড়াইয়ে বাংলাদেশের অংশ নেওয়ার উদাহরণ কম। বরং বাংলাদেশকে কথার চাবুকে কাবু করার উদাহরণই বেশি। তবে আজ মোহাম্মদ রিজওয়ান-লিটন দাসের মধ্যে যা হয়েছে
২ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ উন্মাদনায়। বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে দেখা যায় অকল্পনীয় উত্তেজনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেজে গেছে বিশ্বকাপ ফুটবলের দামামা। আর্জেন্টিনা-ভক্ত শাহরিয়ার নাফীসকেও স্পর্শ
৩ ঘণ্টা আগে
সরকারের হস্তক্ষেপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নিষেধাজ্ঞার শঙ্কা তো কাজ করছিলই। কিন্তু আপাত দৃষ্টিতে সেই শঙ্কা থেকে অনেকটাই মুক্ত। আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে এসএলসির নবগঠিত কমিটির।
৪ ঘণ্টা আগে
বোলারের বোলিং করার সময় থামিয়ে দেওয়া মোহাম্মদ রিজওয়ানের কাছে নতুন কিছু নয়। আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে রিজওয়ান এমনটি করেছেন তাইজুল ইসলামের সঙ্গে। মাঝপথে থেমে যাওয়ায় তাইজুল স্বাভাবিকভাবেই বিরক্ত। এরপর লিটন দাসের সঙ্গে রিজওয়ানের সেই তর্কযুদ্ধ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রসিকতা করলেন...
৪ ঘণ্টা আগে