
ছেলেদের পর এবার মেয়েদের খেলা নিয়ে ব্যস্ত থাকার পালা। ২৬ নভেম্বর থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ অবশ্য দুটি ম্যাচ খেলবে। সেই ম্যাচ দুটো দেখা যাবে ১০০ টাকায়।
সাধারণ গ্যালারি বাদে ক্লাব হাউস-১ (মহিলা জোন) ৩০০ টাকা এবং ক্লাব হাউস-২ ২০০ টাকা। ভিআইপি ও প্রেসিডেন্ট বক্স ঢাকা ব্যাংকের বিশেষ ভিআইপি কার্ডের মাধ্যমে বরাদ্দ থাকবে। কাল দুপুর ২টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।
বাফুফে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস আজ বলেন, ‘বাংলাদেশ নারী দল নিয়ে আলাদা উন্মাদনা আছে। আশা করি, ১০-১২ হাজার দর্শক আসবে।’
সিরিজের আগে মাঠ নিয়ে দেখা গেছে জটিলতা। কাল ও পরশু নেপালের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামেই সিরিজ আয়োজন করবে বাংলাদেশ রাগবি ফেডারেশেন। সেই খেলা সরানোর জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে বাফুফে। তাদের দাবি রাগবি খেলা হলে মাঠের অবস্থা নষ্ট হবে।
ত্রিদেশীয় সিরিজ শেষ হলেই জাতীয় স্টেডিয়ামের মাঠ নিয়ে কাজ করবে বাফুফে। গাউস বলেন, ‘এই ম্যাচের পরে আমরা মাঠে পুরোপুরি নতুন ঘাস ডেভেলপ করব।’
২৬ নভেম্বর প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবেন ঋতুপর্ণা-আফঈদারা। দ্বিতীয় ম্যাচে ২ ডিসেম্বর প্রতিপক্ষ আজারবাইজান। মাঝে ২৯ নভেম্বর খেলবে আজারবাইজান-মালয়েশিয়া

৪১-এ পা রেখেছেন গত ফেব্রুয়ারিতেই। এই বয়সে এসে ক্রিস্টিয়ান রোনালদো যে নিজের শেষ বিশ্বকাপ খেলছেন, সেটা বুঝতে কারও বাকি থাকার কথা না। তবে এই বিষয়ে এত দিন আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি পর্তুগিজ অধিনায়ক। অবশেষে সবার কৌতুহল দূর করলেন রোনালদো।
৩৩ মিনিট আগে
অনেক কৌতুহলের পর কার্লো আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পেলেও সিংহভাগ সময় ডাগআউটে বসেই কেটেছে নেইমারের। প্রথম ২ ম্যাচ বেঞ্চে বসে থাকার পর গ্রুপপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন। এরপর সেরা ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামা হয়নি তাঁর। নরওয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে
২ ঘণ্টা আগে
আর্লিং হালান্ডের জোড়া গোল না হলে হয়তো নরওয়ের এই রাতের গল্পই লেখা হতো না। কিন্তু হালান্ড গোল করার আগেই যিনি নরওয়েকে ম্যাচে বাঁচিয়ে রেখেছিলেন, তাঁর নাম অরইয়ান নিল্যান্ড। ১২ মিনিটে ব্রুনো গিমারেসের পেনাল্টি ঠেকানো থেকে শুরু করে বিরতির আগে ভিনিসিয়ুস জুনিয়রদের আক্রমণ-পাল্টা আক্রমণের উত্তেজনার মধ্
২ ঘণ্টা আগে
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে অন্তত ব্যক্তিগত লড়াইয়ে জিতেছেন নেইমার। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের সঙ্গে পেনাল্টি নেওয়ার আগে ও পরে তাঁর কথার লড়াই এখন ভক্তদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে